Main Menu

February, 2013

 

হৃদরোগের ঝুঁকি বেশি অসুখী শিশুদের

ডেস্ক টোয়েন্টি ফোর : শৈশবের আবেগপ্রবণ আচরণে লুকিয়ে রয়েছে মধ্য বয়সের হৃদরোগের মতো অনেক স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি। বিশেষ করে সাত বছর বয়সের যেকোনো হতাশা বা বিষণ্নতা ভবিষ্যতে অনেক বেশি পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষকের জরিপে এমন ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা অধিক যত্ন এবং ভালবাসায় বড় হয়, ভবিষ্যতে এসব শিশুদের মধ্যে হৃদরোগের প্রবণতা কম দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের এসব বিশ্লেষকদের দাবি, হৃদরোগের অন্যান্য কারণ খুঁজতে আরো গবেষণা প্রয়োজন।হৃদরোগের অন্যান্য কারণ নিয়ন্ত্রণে থাকলেও শুধুমাত্র সাত বছর বয়সেরRead More


কসবায় মর্টার শেল উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তিযুদ্ধের একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কায়েমপুর এলাকায় একটি পুকুর সেচের সময় মর্টার সেলটি পাওয়া যায়। পরে পুলিশ পরিত্যাক্ত শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কসবা থানার ভারপ্রাপ্ত মোঃ বদরুল আলম তালুকদার বলেন, উদ্ধারকৃত শেলটি ৭-৮ কেজি ওজনের এবং ৯-১০ ইঞ্চি লম্বা। উদ্ধারের পর মর্টার শেলটি থানায় রাখা হয়েছে।


আশুগঞ্জে ৪৭টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৭টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার আড়াইসিধা গ্রামের লাউয়াসার এলাকার মোল্লাবাড়ির বিলের পাড় থেকে বস্তায় মোড়ানো ৪৭টি ককটেল উদ্ধার করে। পরে মোল্লা গোষ্ঠীর বিভিন্ন বাড়ি থেকে ২৫টি বল্লম ও তিনটি রামদা উদ্ধার করে। পুলিশের ধারণা, নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য দাঙ্গাবাজরা ককটেলগুলো জড়ো করা হয়েছিল। জানতে চাওয়া হলে আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, স্কুল কমিটির দ্বন্ধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আড়াইসিধা গ্রামের মোল্লা গোষ্ঠী ও মাধুর গোষ্ঠীরRead More


বেহাল দশায় নাসিরনগর – দেখার কেউ নেই ?

প্রতিনিধি ঃ  ব্রাহ্মণবাড়িয়া জেলার পল্লীর প্রত্যন্ত অঞ্চল নাসিরনগর উপজেলা । নদ নদী হওয়ার বিল ও কৃষি বিধৌত অঞ্চল বলে খ্যাত এ উপজেলা ।এ উপজেলার জরাজীর্ণ রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে । নাসিরনগরের  অনেক রাস্তা ঘাট দেখলে  মনে হয় যেমন হাল চাষ করা কৃষি জমি। দীর্ঘদিন যাবত মেরামত না করায় নাসির নগর উপজেলার সাথে গুণিয়াউক ও পার্শ্ববর্তী উপজেলা মাধপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা অনুপযোগী হয়ে পড়েছে । ফলে পথচারী যাত্রী সাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । ঘটছে ঘনঘন সড়ক দুর্ঘটনা ।বর্তমানে নাসিরনগর গুনিয়াউক ,নাসিরনগর  চৈয়ারকুড়ি ,মাধবপুর  সহ পূর্বভাগের সাথে সড়কে যানবাহন চলাচলRead More


সাগর-রুনি হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে, আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে বুধবার মানববন্ধন করেছে জেলার আখাউড়ার সাংবাদিকরা। প্রেসক্লাব এবং রির্পোটার্স ইউনিটির উদ্যেগে পৌর শহরের মটরস্ট্যান্ডে ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রেসকাব আহবায়ক আলহাজ মো,রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের জেলা সভাপতি আলহাজ মুছলেহ উদ্দিন,বিএনপি নেতা হাসিব হুমায়ুন,এয়ার হোসেন শামিম,যুবলীগ নেতা জাবেদ আহামেদ খান,আবু কাউসার ভ’ইয়া,প্রেসকাবের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবলু, নিউএজের জেলা প্রতিনিধি হান্নান খাদেম,রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাপ্তাহিক সুশীল সমাজের ডাকের সম্পাদক রাকিবুল ইসলাম, যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু,সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ।সমাবেশেRead More


পৌর কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

শামীম-উন বাছির,ছবি ঃ সুমন নূর ॥  মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছ। সকালে বিভাগের সেমিনার কে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আব্দুর রহিম। বিভাগীয় প্রধান সামিউল হকের সভাপতিত্বে ও ছাত্র সুজন হাজারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আনোয়ার করিম, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান খোরশেদা চৌধুরী, ইংরেজির প্রভাষক মাসুম মিয়া, রাবেয়া জাহান, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ মনির হোসেন, ছাত্র সাকিল ও উম্মে খানম কাঞ্চি। উৎসবে খান্দেস, নকসী, সাজ, ভাপা, ম্যাড়া, ফুল, পুলি, পাটিসাপটা ও সন্দেস পিঠাসহ হরেক রকমের পিঠাRead More


কুইকরেন্টাল আর পদ্মাসেতুর দূর্নীতির জন্য দেশকে সারা বিশ্বে মাথা নিচু করে চলতে হচ্ছে.. ইঞ্জিঃ শ্যামল

মুখোশধারী গণত্রান্ত্রিক সরকারের অনৈতিক ও দেশ বিরোধী কর্মকান্ডকে বিরাসারের ম্যানসার্ভ ক্লাবের শক্তিশালী নেতৃত্ব দ্বারা প্রতিহত করার জন্য এখুনি মাঠে থাকতে হবে। আসুন দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে দূর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করি। কুইকরেন্টাল আর পদ্মা সেতুর দূর্নীতির জন্য বাংলাদেশকে সারা বিম্বে মাথা নিচু করে চলতে হচ্ছে। দূর্নীতির কথা বললেই তারা বলে যুদ্ধাপরাধীদের বাচঁানোর জন্য নাকি এসব করছি। যুদ্ধাপরাধীদের বিচার হউক এটা আমরাও চাই। কিন্তু তার মানে নিরীহ আলেম-উলামাদের জেলে ঢুকানো আর দাঁড়ি-টুপি দেখলে রাজাকার ভাবা এটা মানবতা বিরোধী নয়কি। যারা আগরতলায় বসে নিজেকে মুক্তিযোদ্ধাRead More


আখাউড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় তানিয়া আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার টানপাড়া রেলক্রস বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া দূর্গাপুর গ্রামের কাহার মিয়ার মেয়ে এবং স্থানীয় রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে আখাউড়া-চান্দুরা সড়ক দিয়ে পাশ্ববর্তী রামধননগর গ্রামে মামারবাড়ি যাচ্ছিলো তানিয়া। বিকেল সাড়ে চারটার দিকে পৌর এলাকার টানপাড়া বাইপাস এলাকায় ফার্নিচার বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ড-১১-৩৭৮৬) স্কুলছাত্রী তানিয়াকে চাপা দেয়। প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায়  জেলা সদর হাসপাতালেRead More


ফলোআপ: ট্রেন থেকে ফেলে হত্যা,নিহত আরেকজনের পরিচয় মিলেছে

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ফেলে চারজনকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি হলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আবু ছালেক সেলিম। ময়নাতদন্ত শেষে ইতিমধ্যেই ওই ব্যক্তির লাশ দাফন করা হয়ে গেছে। এদিকে ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো হত্যা রহস্যের কুলকিনারা করতে পারেনি। তবে মো. শামীম প্রকাশ তুতলা শামীম নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার ৫ দিনের রিমান্ড চেয়ে  মঙ্গলবার আদালতে পাঠানো হয়। তুতলা শামীম ব্রাহ্মণবাড়িয়ার অপরাধী চক্র ’অভি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, শামীমকে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোড়াইল থেকে গ্রেফতার করাRead More


ট্রাইবুনালের রায় প্রত্যাখ্যান করে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের সমাবেশ

শামীম-উন-বাছির : মীরপুরের কসাই খ্যাত আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে ট্রাইবুনালের দেওয়া রায় প্রত্যাখ্যান করে সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার দুপুরে স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীরপ্রতিক), সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, শহর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুবলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।


This site is protected by wp-copyrightpro.com