February, 2013
গনজাগরনের ঢেউ আখাউড়ায়
প্রতিনিধি : জেলার আখাউড়ায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পৌর শহরের মোটরস্ট্যান্ডে কয়েকঘন্টা চলা অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় প্রদিপ প্রজ্জ্বলনের পাশাপাশি কাদের কসাইয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়।কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন নয়ন, সৈয়দ যুবরাজ শাহ রাসেল,তানজিন শাহ,শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ। এদিকে একই দাবিতে জেলার আশুগঞ্জের মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরRead More
সদর থানায় পুলিশে পুলিশে বিয়ে
শামীম উন বাছির ঃ ‘আমাকে ক্ষমা করে দিও, আজ আমি বিয়ে করতে যাচ্ছি’। স্বামী আতিকুর রহমানের মোবাইল ফোন থেকে আসা এমন ম্যাসেজ পেয়ে রুমা আক্তারের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে । হরতালের বাঁধ ভেঙ্গে ছুটে আসেন স্বামীর বাড়িতে। সেখান থেকে স্বামীর হবু দ্বিতীয় স্ত্রী’র বাড়ি। তখন বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরযাত্রীদের খানাপিনা চলকালীন সময়ে বিয়ে বাড়িতে হাজির হয় রুমা। মুহুর্তেই সব উলট-পালট হয়ে যায়। বরযাত্রীরা সটকে যেতে পারলেও আটকা পড়েন বর ও তার স্বজনরা। পরবর্তীতে সালিস সভার মাধ্যমে আতিকুর রহমান ও তার স্বজনরা বিয়ে বাড়ি থেকে ছাড়া পায়। রুমাকে দেয়াRead More
কাদের মোলার ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন
মনিরুজ্জামান পলাশ : মিরপুরের কসাইখ্যাত জামায়াত নেতা আব্দুল কাদের মোলার ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায়ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে ম্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সুজন সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান খান, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক, সহ-সভাপতি আমানুল হক সেন্টু, সিপিবি সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, স্বাচিপ সভাপতি ডা. এফ জামান, সাধারন সম্পাদক ডা. আবু সাইদ, ডা. রানা নূর সামছ, ডা. ফখরুল আলম আশেক ও ডা. আশিকুল ইসলামRead More
ডাকাতিতে জড়িত থাকার দায়ে, সরাইলে সালিশে ৪ ডাকাতকে ৬ লাখ টাকা জরিমানা
প্রতিনিধি : ডাকাতিতে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সালিশ বৈঠকে ৪ ডাকাতকে ৬ লাখ টাকা জরিমানা করেছে সালিশকারকরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার গভীর রাতে পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের ব্যবসায়ী সিরাজ মিয়ার বাড়িতে ৩০/৩৫ জনের মুখোশধারী একটি ডাকাতদল প্রবেশ করে বাড়ির লোকদেরকে বেদম মারধোর করে নগদ ৫ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরদিন বুধবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নেতৃত্বে এলাকায় সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকার চিহ্নিত ডাকাত আজিজ মিয়াকে-(৩৫) আটক করে সালিশকারকরাRead More
আখাউড়ার ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ
শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক আহম্মেদ তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার প্রেসকাব ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ইউপি সদস্য তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান। পাশপাশি ঘটনার চক্রান্তের সাথে জড়িত শফিক মিয়া নামে এক ব্যক্তির বিচার দাবি করেন।লিখিত বক্তব্যে ফারুক আহম্মেদ বলেন, শফিক আইনশৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে প্রতিনিয়তই সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি সে তার কাছে চাঁদাদাবি করে। গত ১ ফেব্রুয়ারি উপজেলার জাঙ্গাল গ্রামের তাজুল ইসলাম ও দুলাল মিয়ারRead More
অবশেষে নাসিরনগরে রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট অবশেষে উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্টেট সামিহা ফেরদৌসীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কলেজ মোড়ে সিএনজি ষ্ট্যান্ডে ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে সিএনজি ষ্ট্যান্ডে রাস্তার পাশে ও উপজেলা পরিষদ চত্বরে গড়ে উঠা বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া নাছিরপুরে গ্রামে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা একটি ঘরও গুড়িয়ে দেন। উল্লেখ্য, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়।
আশুগঞ্জে কলেজছাত্র সাইফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন-সমাবেশ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কলেজছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী। উপজেলার ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সাইফুল আলমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন-সমাবেশ করেছে সাইফুলের সতীর্থ-শিক্ষকসহ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় কড়া পুলিশ প্রহরায় মানববন্ধন শুরু হয়। দুপুর ১২টা থেকে টানা এক ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ কৃষিবীদ মো. শাহজাহান মিয়া,আওয়ামীলীগ নেতা ডা. মো. সেলিম,কলেজছাত্রRead More
আবুধাবিতে ২০ বাংলাদেশীর মৃত্যুতে মালয়েশিয়া বাংলাদেশ প্রেসক্লাবের শোক প্রকাশ
মালেশিয়া প্রতিনিধি : আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২০ বাংলাদেশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মালয়েশিয় বাংলাদেশ প্রেসক্লাব । এক যুক্ত বিবৃত্বিতে মালয়েশিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি এস.এম.রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু বলেন জন্মভূমি ছেড়ে প্রবাসে এসে সংসারের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সবার মুখে হাঁসি ফুটিয়েছিলেন এবং দেশের অর্থনিতিতেও অবদান ছিল এ প্রবাসীদের আয়ের অর্থ। তাদের এ মর্মান্তিক মূত্যুতে পরিবার গুলিতে শোকের ছায়া নেমে এসেছে আমরা শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ যেন তাদের বেহেস্থ নসীব করেন।শোক বার্তায়Read More
ট্রেন ডাকাতিতে নিহতদের স্বজনদের পাশে ইঞ্জিঃ শ্যামল
স্বজন হারানোর বেদনা যদি অন্তরে থাকতই তাহলে এতদিনে কেউ না কেউ তাদের পাশে আসত.. ইঞ্জিঃ শ্যামল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল মঙ্গলবার পূর্বাঞ্চলের মেরাসানী গ্রামে গত বৃহস্পতিবার আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে ডাকাতদের হাতে নিহত মেরাসানী গ্রামের সুধু মিয়া, একই গ্রামের শাহানা বেগম, পশ্চিম কালাছড়া গ্রামের ডঃ ফরিদ আহমেদের বাসভবনে যান এবং তাদের সন্তান ও স্বজনদের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন, এই সরকারের আমলে দেশের জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশএখন এমন এক ক্রান্তিকাল অতিক্রম করছে যে, ঘর থেকেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল চুরি বেড়েছে
মনিরুজ্জামান পলাশ : যানজট ও অন্যান্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ উপজেলায় মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে অনেকগুণ বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে মোটর সাইকেল বাড়ছে চুরি ও ছিনতাইর ঘটনা। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে গড়ে ৮/১০টি মোটরসাইকেল চুরি হচ্ছে। পুলিশ কোনোভাবেই এই চুরি ঠেকাতে পারছে না। চুরির ঘটনার পর শুধু জিডি রেকর্ড করেই যেন পুলিশের দায়িত্ব শেষ। মোটরসাইকেল চুরির বিষয়টি গুরুত্ব দেয় না সংশ্লিষ্ট থানা পুলিশ—এ অভিযোগ ক্ষতিগ্রস্তদের। শহরে মোটরসাইকেল চুরির ঘটনা এমনভাবে বেড়েছে যে, অফিস, মার্কেট, হাসপাতাল ও এমনকি বাড়ির সামনে রেখে নিশ্চিন্ত থাকতে পারছেন না এর মালিকরা। সর্বত্রইRead More



















