Main Menu

February, 2013

 

নবীনগরে গাছকাটার ঘটনায় চেয়ারম্যান,মেম্বারকে আসামি করে অবশেষে মামলা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানচারা গ্রামে রাস্তা সংস্কারের নামে রাস্তার ধারের শতাধিক গাছ কাটার ঘটনায় অবশেষে আদালতে মামলা হয়েছে। এলাকার আক্কাছ আলী নামের এক ব্যাক্তি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার  এ মামলা দায়ের করেন। লাউর ফতেপুর ইউপির চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকারকে ১ নং ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তাদির রহমান ওরফে নয়ন মেম্বারকে ৩নং আসামি করে চারজনের বিরুদ্ধে এ মামলা হয়।এদিকে এ ঘটনার পর প্রতিকার চেয়ে এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ গত শুক্রবার Read More


কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসি দাবিতে,আমরা তরুণ যোদ্ধাদের বিক্ষোভ মিছিল, সমাবেশ

মনিরুজ্জামান পলাশ : কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসি দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে  “আমরা তরুণ যোদ্ধা” ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ চত্তর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্তরে সমাবেশ করে। সমাবেশে ছাত্রছাত্রীরা কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসির দাবী জানান। দেশের সকল রাজাকারদের খুঁজে বের করে সমূলে ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করতে সরকারের প্রতি জোর দাবী জানান তারা। সমাবেশ শেষে স্থানীয় পৌর মার্কেট চত্তরে কয়েকদিন ধরে চলা অবস্থান কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করেRead More


সাগর-রুনির বাসার দারোয়ান এনামুল ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন থেকে গ্রেপ্তার

মনিরুজ্জামান পলাশ মনিরুজ্জামান পলাশ : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি তাদের ফ্ল্যাটের দারোয়ান এনামুল কবিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার  রেলস্টেশন করেছে । এনামুল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব দক্ষিণভাগ গ্রামের মকবুল হোসেন কালার ছেলে। এনামুলকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি সূত্র। সূত্র আ্ররও জানায়, এনামুল এতোদিন পালিয়ে শ্রীমঙ্গলে ছিলেন। সেখানে তিনি পরিচয় গোপন করে বিভিন্ন চা বাগানে কাজ করেছেন। শুক্রবার গভীর রাতে এনামুল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আসেন। ভোর ৪টা ৫০ মিনিটেRead More


ইউপি চেয়ারম্যানসহ ৮২ জন জেলহাজতে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চিত্রি গ্রামে ট্রিপল মার্ডার মামলার আসামি এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ৮২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগরের চিত্রি গ্রামের নূরুল হক, মনু মিয়া ও হাসান মিয়া হত্যা মামলার আসামি নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপসহ ৮২ জন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিক এর আদালতে আত্বসমর্পন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়,  গত ২৬ ডিসেম্বর চিত্রি গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় এ খুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে ২৭ ডিসেম্বর ১৩৭ জনের নাম উল্লেখ এবংRead More


আমরা আসছি , আপনি ও আসুন

আগামীকাল শনিবার সকাল ৮ টা সরকারী কলেজ মাঠে আমরা আসছি সারা দেশে বয়ে যাওয়া রাজাকাররোধী আন্দোলনে অংশ নিতে। আর সন্ধ্যা ৬ টায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে প্রমাণ্য চিত্র প্রদর্শিত হবে । সচেতন তরুণ-তরুণীসহ সবার আমণ্ত্রণ। আমন্ত্রণে সচেতন সমাজ।


সীমান্তে কোন হত্যা গ্রহনযোগ্য নয় : বিজিবি মহাপরিচালক

প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি  বলেছেন সীমান্তে কোন হত্যাই কাম্য নয়, গ্রহনযোগ্য নয়। তবে আমরা সব সময় চাই সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে আমরা এ ব্যাপারে সব সময়ই সতর্ক করে আসছি। তবে সীমান্ত হত্যা এখন অনেকটা হ্রাস পেয়েছে। তিনি  বৃহস্পতিবার দুপুরে আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি আরো বলেন, আখাউড়া আইসিপি দেশের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। ত্রিপুরা রাজ্যের বিএসএফের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে আখাউড়া সীমান্তের নো-ম্যান্সল্যান্ডRead More


হলমার্ক চেয়ারম্যানের ১১ মামলায় জামিন

  ডেস্ক টোয়েন্টি ফোর : দেশের ইতিহাসে বৃহত্তম ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদকের দায়ের করা ১১ দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলাগুলোর জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ জামিন মঞ্জুর করেন। গত বছর ১৭ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে তাকে আটক করে ৠাব। এরপর তাকে ১১ মামলার মধ্যে রমনা ০৮(১০)১২ এবং ৯(১০)১২, ১০(১০)১২ নম্বর মামলায় কয়েক দফায় ১৩ দিনের রিমান্ডে নেয় দুদক।  Read More


মাদকের বিরুদ্ধে আমার কোন আপোষ নেই — পুলিশ সুপার

প্রতিনিধি : আইন শৃঙ্খলা আবনতি যাতে না ঘটতে পারে সেইজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। ইউনিয়ন চেয়ারম্যান যদি মনে করেন জুয়া খেলা হবেনা তাহলে জুয়া খেলার প্রশ্নই উঠেনা। মাদক থেকেই ক্রাইমের উৎপত্তি। তাই মাদকের বিরুদ্ধে আমার কোন আপোষ নেই। ব্রাহ্মণাবাড়িয়ার নবীনগর থানা কমপ্লেক্সে বৃহস্পতিবার বিকেলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ওপেন হাউজ-ডের সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম এসব কথা বলেন। অফিসার ইনচার্জ মো: আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিম উদ্দীন, এএসপি সার্কেল মো: শফিউর রহমান, এএসপিRead More


সরাইলে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ

মোঃ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার ছাত্রী শান্তা আক্তার (১২) অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শান্তা উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের দিনমজুর গোলাম উল্লাহ’র মেয়ে। শুক্রবার বিকেলে ছাত্রীর পিতা গোলাম উল্লাহ অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার সকালে টিঘর গ্রামের প্রভাবশালী সাহার আলীর বখাটে ছেলে সোহাগ মিয়া (২০) ও তার সহযোগিরা মিলে শান্তা আক্তারকে অপহরণ করেছে। এ ঘটনায় রাতেই মামলা করতে গেলে জনৈক আইনজীবি জানিয়ে দেন ১০ হাজার টাকা জোগাড় করে নিতে । কিন্তু এখনো সেই টাকা জোগাড় করতে পারেনি। টাকা জোগাড় করবো না মেয়েরRead More


চাঁদা না দেওয়ায় ব্যবসায়িকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ

শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়িকে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এস.আইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ি। অভিযুক্ত এস.আই হলেন, বিজয়নগর থানায় কর্মরত  মো. শাহ আলম। অবশ্য ওই পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।  অভিযোগ সূত্রে ও ওই ব্যবসায়ির সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন পূর্বে জেলার আখাউড়ার আজমপুরে মেলার আয়োজন করা হয়। বিজয়নগরের সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা, কসমেটিকস ব্যবসায়ি মানিক মিয়া ওই মেলার একজন অংশিদার। মেলা চালাতে হলে ৩০ হাজার টাকা দাবিRead More


This site is protected by wp-copyrightpro.com