Main Menu

সরাইলে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ

[Web-Dorado_Zoom]

মোঃ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার ছাত্রী শান্তা আক্তার (১২) অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শান্তা উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের দিনমজুর গোলাম উল্লাহ’র মেয়ে।

শুক্রবার বিকেলে ছাত্রীর পিতা গোলাম উল্লাহ অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার সকালে টিঘর গ্রামের প্রভাবশালী সাহার আলীর বখাটে ছেলে সোহাগ মিয়া (২০) ও তার সহযোগিরা মিলে শান্তা আক্তারকে অপহরণ করেছে। এ ঘটনায় রাতেই মামলা করতে গেলে জনৈক আইনজীবি জানিয়ে দেন ১০ হাজার টাকা জোগাড় করে নিতে । কিন্তু এখনো সেই টাকা জোগাড় করতে পারেনি। টাকা জোগাড় করবো না মেয়ের খোঁজ করবো তা বুঝতে পারছি না। এদিকে অভিযুক্ত সোহাগের বাড়িতে খোঁজ করে কাউকে পাওয়া যায়নি।

তবে টিঘর গ্রামের ইউপি সদস্য মো. সহিদুল ইসলাম অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তা নামে মেয়েটি মাদ্রাসা ছাত্রী। তার পিতা একজন দিনমজুর। সোহাগ নামে ছেলেটি মেয়েটিকে অপহরণ করেছে বলে এলাকার অনেকে জানিয়েছেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া কেউ অভিযোগ করেনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares