February, 2013
ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কসবায় ভারতীয় ফেন্সিডিল ও নিবন্ধন বিহীন একটি সিএজি চালিত অটোরিক্সাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গত শনিবার বিকেলে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ইকবাল হোসেন (২৫) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী কসবা উজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের আবদুল ছাত্তার মিয়ার পুত্র। ওই মাদক ব্যবসায়ীকে গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার আদিত্য বলেন, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ্ইকবালRead More
যুদ্ধাপরাধিদের ফাঁসির দাবীতে তরুণপ্রজন্মের মিছিল সমাবেশ
মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- রবিবার বিকাল ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা যুদ্ধাপরাধিদের বিচার ও ফাঁসির দাবীতে মিছিল সমাবেশ করেছেন তরুণপ্রজন্ম। ওই সময়ে কাদির মোল্লা, গোলাম আজম, নিজামীর কুশপুত্তলিকা অগ্নি সংযোগ করা হয় এবং সকল যুদ্ধাপরাধিদের বিচার ও ফাঁসির দাবী জানানো হয়। বেলা ৩ ঘটিকায় নাসিরনগর ডিগ্রী মহা বিদ্যালয় শহিদ মিনার থেকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধিদের বিচার ও ফাঁসির দাবীতে মিছিল বের করে তরুণ প্রজন্ম। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদীণ শেষে স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন। মোঃ আজম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলাRead More
ছোটদের ভোট
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রবিবার স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ৭জন শিক্ষার্থী হলো মোঃ বাবুল মিয়া, শান্তা আক্তার, খাদিজা আক্তার, আছিয়া আক্তার, ইমাম হোসেন, ফেরদৌস আহমেদ, মামিয়া ইসলাম। মোট ২১ জন এতে প্রতিদ্বন্দিতা করে। ভোট প্রয়োগ করে ১৮৯ শিক্ষার্থী। কসবা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোঃ মোস্তফা কামালসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকরা নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন।
নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত হিরণ গ্রেপ্তার ॥ ২ দারোগা আহত
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল সড়কে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিরন মোল্লা-(৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার কুন্ডা চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় থানার এস.আই মোঃ শাহজালাল এবং এস.আই রফিকুল ইসলাম আহত হয়। আহত ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গ্রেপ্তারকৃত ডাকাত হিরন মোল্লা উপজেলার কুন্ডা গ্রামের রহমত আলী মোল্লার পুত্র।এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বাড়ি ডাকাতিসহ সড়ক ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করতে গিয়ে থানার দুইRead More
বক্তব্য একটাই—মানবতাবিরোধীদের ফাঁসি
সুমন নূর :কোথাও চলছে গান, কোথাও দৃপ্ত স্লোগান। রাস্তায় আঁকা হচ্ছে ব্যঙ্গচিত্র, পাশেই আবার জনতাকে উদ্বুদ্ধ করছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। কোথাও চলছে নাটক, কোথাও ফাঁসিতে ঝোলানো রাজাকার ঘাতক। কারও কারও হাতে জাতীয় পতাকা, কারও বা শরীরে প্রতিবাদী সব লেখা। খণ্ডে খণ্ডে এসব আয়োজন চললেও সব মিলিয়ে যেন একসূত্রে গাঁথা এক মহাকাব্য। অগ্রন্থিত এ মহাকাব্যের ভাষা হয়তো ভিন্ন, কিন্তু বক্তব্য একটাই—মানবতাবিরোধীদের ফাঁসি। কোলের শিশু থেকে শুরু করে সদ্য স্কুলে ভর্তি হওয়া ছাত্র, দুরন্ত কিশোর থেকে শুরু করে সদ্যে পদার্পণ করা তারুণ্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী যুবক থেকে শুরু করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শুরু করে শ্রমিকRead More
বক্তব্য একটাই—মানবতাবিরোধীদের ফাঁসি
সুমন নূর :কোথাও চলছে গান, কোথাও দৃপ্ত স্লোগান। রাস্তায় আঁকা হচ্ছে ব্যঙ্গচিত্র, পাশেই আবার জনতাকে উদ্বুদ্ধ করছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। কোথাও চলছে নাটক, কোথাও ফাঁসিতে ঝোলানো রাজাকার ঘাতক। কারও কারও হাতে জাতীয় পতাকা, কারও বা শরীরে প্রতিবাদী সব লেখা। খণ্ডে খণ্ডে এসব আয়োজন চললেও সব মিলিয়ে যেন একসূত্রে গাঁথা এক মহাকাব্য। অগ্রন্থিত এ মহাকাব্যের ভাষা হয়তো ভিন্ন, কিন্তু বক্তব্য একটাই—মানবতাবিরোধীদের ফাঁসি। কোলের শিশু থেকে শুরু করে সদ্য স্কুলে ভর্তি হওয়া ছাত্র, দুরন্ত কিশোর থেকে শুরু করে সদ্যে পদার্পণ করা তারুণ্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী যুবক থেকে শুরু করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শুরু করে শ্রমিকRead More
শিক্ষার উন্নয়নে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ ॥ প্রত্যেকটি শিশুর প্রথম শিক্ষক হল মা
প্রতিনিধি : বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়কে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করণের প্রথম ধাপ হিসেবে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির উদ্বোধন, মা সমাবেশ, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: কিতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মো: আজহারুলRead More
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গন জাগরনের ঢেউ ॥ জনতার মঞ্চ স্থাপন
সুমন নূর : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, ঢাকার মীরপুরের কসাই খ্যাত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া এখন উত্তাল। ঢাকার শাহবাগের গনজাগরনের ঢেউ এখন ব্রাহ্মণবাড়িয়ায়। গত বৃহস্পতিবার থেকে কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে জেলাবাসী। গত শুক্রবার বিকেলে যুদ্ধারাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ৩দিনব্যাপী জনতার মঞ্চ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে স্থাপিত জনতার মঞ্চ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ হেলালRead More
আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি
প্রতিনিধি : দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ব্যাচ ভিত্তিক আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান মালার সূচনা করা হয়। বিভিন্ন রং-বেরঙ্গের টিশার্ট পড়ে শোভাযাত্রায় ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথিRead More
নবীনগরে গণ জাগরণের মঞ্চে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির জোর দাবি
নবীনগর প্রতিনিধি : কুখ্যাত রাজাকার কাদের মোল্লা ওরফে কসাই কাদেরের ফাঁসিসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নবীনগর উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম। শনিবার লঞ্চঘাটের সামনে ‘মুত্তিযুদ্ধ প্রজন্ম’ এর উদ্যোগে গণজাগরণের মঞ্চ তৈরী করে সেখানে বিকেল থেকে রাত পর্যন্ত বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির জোর দাবি জানিয়েছেন। এসময় স্থানীয় বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাগরণের গান গেয়ে ও কবিতা শুনিয়ে উপস্থিত জনতাকে উদ্দীপ্ত করে রাখে। এসময় মঞ্চের সামনে নরঘাতক কাদের মোল্লার একটি কুশপুত্তলিকা বানিয়ে তার শরীরে জুতা ও ঝাড়– লাগিয়ে সেখানে ক্ষুব্দ জনতাকে থুRead More



















