February, 2013
ব্রাহ্মণবাড়িয়া পৌরভবনে দুঃসাহসিক চুরি
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া পৌরভবনের চারটি স্টিল আলমারি ভেঙ্গে এক লাখ টাকা চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নৈশপ্রহরী মাইনউদ্দিনকে (৪০) আটক করেছে। পৌরসভার দারোয়ান আব্দুর রহিম জানান, সকাল পৌনে সাতটার দিকে পৌর ভবনের পশ্চিম দিকে জানালায় দড়ি ঝুলে থাকতে দেখে বিষয়টি তিনি হিসাব রক্ষক কর্মকর্তাকে জানান। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, রাতে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে সিড়ি বানিয়ে জানালার গ্রিল কেটে প্রথমে বাজার পরিদর্শকের কক্ষে ঢুকেRead More
সীমান্তবর্তী এলাকায় মাদক সম্রাট নবির ও শফিক’র মাদক ব্যবসা চলছে প্রকাশ্যে
স্টাফ রিপোর্টার ॥ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইক্কা গ্রামের মাদক ও চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা মাদক সম্রাট নবির মিয়ার মাদক চোরাচালান ব্যবসা দীর্ঘদিন ধরে চলছে অবাধে। ছোট বড় বেশকয়েকটি সিন্ডিকেট একাই নিয়ন্ত্রণ করছে ওই সম্রাট। হীরাপুর, কুড়িপাইক্কা, আনোয়ারপুর সীমান্তবর্তী এলাকায় একচ্ছত্র্য প্রভাব বিস্তার করে মাদক সম্রাট নবির ও শফিক উপজেলার বিভিন্ন মাদক স্পটে অবাধে মাদক পাচার করছে দিনের পর দিন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিন সীমান্তের ওপার থেকে শতশত পিছ ফেন্সিডিল, রিকোডেক্স, রডোকপ ইত্যাদি নেশা জাতীয় মাদক আনয়ন করে বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারী হারে বিক্রি করছে।Read More
আখাউড়ায় প্রজন্ম মঞ্চে ফাঁসির দাবি
প্রতিনিধি : কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়ও গণজাগরণ তীব্র হচ্ছে। সোমবার রাতে পৌর শহরের মোটরস্ট্যান্ডে স্থাপিত প্রজন্ম মঞ্চে তৃতীয় দিনের কর্মসূচিতে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়। নতুন প্রজন্মের তরুণসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষও একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছে তাদের সঙ্গে। সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও সমীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সোমবার রাতের প্রজন্ম মঞ্চে কবিতা আবৃত্তি করেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংসদের সদস্য মনির হোসেন। এতে সঙ্গীত পরিবেশন করেন হৃদয় কামাল, শান্তা পাল ও প্রিয়াংকা সূত্রধর। এর আগে প্রজন্ম মঞ্চে আলোচনায় অংশ নেনRead More
ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত
প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মিশু মিয়া (৪৫) নাসে এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার তিনলাখ পীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু মিয়ার বাড়ি আখাইড়া উপজেলার দরখার গ্রামে। আহতদের মধ্যে আনু মিয়া(৪০) নামে একজনের নাম জানা গেছে। তিনি ওই উপজেলার ভাটামাথা গ্রামের বাসিন্দা। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দরখা পুলিশ ফাড়িঁর উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে কসবামুখি একটি ট্রাক্টরের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেইRead More
গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ
প্রতিনিধি : দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য বাছাইয়ের পর স্থগিতকৃত ১৪৩ জনকে অবিলম্বে নিয়োগ প্রদান, আবাসিক-অনাবাসিক সহ সকল প্রকার গ্যাস সংযোগ প্রদান, গ্যাস ফিল্ডের চাকুরীতে ব্রাহ্মণবাড়িয়ার জন্য ৪০ ভাগ কৌটা সংরক্ষন, গ্যাসকূপের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ। পৌর এলাকার বিরাসার এলাকায় অবস্থিত কোম্পানীর প্রধান কার্যালয়ের সামনে গতকাল দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জেলা নাগরিক অধিকার সংগ্রাম অধিকার সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরRead More
ত্রিপুরায় নির্বাচন আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে চারদিন
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। কাস্টমস ও বাংলাদেশের ব্যবসায়িদের সূত্রে এ তথ্য জানা গেছে।এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলেক্ষে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য নিবেন না বলে মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
ত্রিপুরায় নির্বাচন আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে চারদিন
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। কাস্টমস ও বাংলাদেশের ব্যবসায়িদের সূত্রে এ তথ্য জানা গেছে।এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলেক্ষে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য নিবেন না বলে মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ
প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা বিএনপি’র সভাপতি এম, ইলিয়াস আলী গুমের ঘটনা দেশব্যাপী নেতাকর্মীদের নামে মামলা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুপুরে স্থানীয় জেলা পরিষদে সম্মুখ থেকে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর থানা বিএনপিরRead More
নাসিরনগরে ২য় দিনের মত যুদ্ধাপরাধিদের ফাঁসির দাবীতে তরুণপ্রজন্মের মিছিল সমাবেশ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- সোমবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা যুদ্ধাপরাধিদের বিচার ও ফাঁসির দাবীতে মিছিল সমাবেশ করেছেন তরুণ প্রজন্ম। ওই সময়ে কাদির মোল্লা, গোলাম আজম, নিজামীর কুশপুত্তলিকা অগ্নি সংযোগ করা হয় এবং সকল যুদ্ধাপরাধিদের বিচার ও ফাঁসির দাবী জানানো হয়। সকাল ১০ টায় নাসিরনগর ডিগ্রী মহা বিদ্যালয় শহিদ মিনার থেকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধিদের বিচার ও ফাঁসির দাবীতে মিছিল বের করে তরুণ প্রজন্ম। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন। মোঃ আজম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডারRead More
সরাইলে অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই : নগদ ১৫ লাখ টাকার ক্ষতি
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ(গুগদ) এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ আটটি বসতঘর পুড়ে গেছে। অন্তত দু’ঘন্টা স্থায়ী ভয়াবহ এ অগ্নিকান্ডে পুড়েছে কৃষকের দু’টি গরু সহ বেশকিছু হাঁস-মুরগি। খবর পেয়ে জেলা সদর থেকে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকা- নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সটসার্টিক থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন। গত শনিবার সন্ধ্যা অনুমান সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ভয়াবহ অগ্নিকান্ডের ইসলামাবাদ গ্রামের দুলাল মিয়া, সখিনা বেগম, হেলাল, মন্নাফ, বকুল, মন্তাজ, গোলাম মিয়া ও রূপ মিয়ার ৮টি বসতঘর মালামালসহ পুড়ে ছাইRead More



















