Main Menu

আখাউড়ায় প্রজন্ম মঞ্চে ফাঁসির দাবি

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়ও গণজাগরণ তীব্র হচ্ছে।

সোমবার রাতে পৌর শহরের মোটরস্ট্যান্ডে স্থাপিত প্রজন্ম মঞ্চে তৃতীয় দিনের কর্মসূচিতে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়।

নতুন প্রজন্মের তরুণসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষও একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছে তাদের সঙ্গে।

সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও সমীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সোমবার রাতের প্রজন্ম মঞ্চে কবিতা আবৃত্তি করেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংসদের সদস্য মনির হোসেন। এতে সঙ্গীত পরিবেশন করেন হৃদয় কামাল, শান্তা পাল ও প্রিয়াংকা সূত্রধর।

এর আগে প্রজন্ম মঞ্চে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares