February, 2013
নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলা সহ আহত-৮
প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা ও বুড়িশ্বর ইউনিয়নের অনন্তপুরে পৃথক পৃথক সংঘষে মহিলা সহ -৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে পূর্ব শত্রুতা ও মামলা মোকদ্দমার জেরে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে প্রতি পরে আঘাতে মোঃ আউয়াল মিয়া, রবিউল আউয়াল, নবু মিয়া, রব্বানু, আফিয়া বেগম, আছমা বেগম মারাত্বক আহত হয়েছে। আহতদের নাসিরনগর হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় মোঃ আব্দুর শুক্কুর বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা রুজু করলে পুলিশ ১নং এফ আই আর ভোক্ত আসামী মোঃ মহিবুল্লাহ (৪৫) গ্রেপ্তার করেন। আসামী মহিবুল্লাহ গ্রেপ্তারের পরRead More
আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক পাচরকারী আটক
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলওয়ে ষ্টেশনে তূর্ণা নিশিতা ট্রেন হতে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন (৩৩)কে আটক করেছে। ইকবাল হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার বয়রাগাদীর মৃত ছাবেদ আলী হাওলাদারের ছেলে।র্যাব-৯, ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
কসবায় মাদক ও মটর সাইকেলসহ আটক দুই
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কসবা থানাধীন জয়নগর এলাকা হতে ১৫ কেজি গাঁজা, ৪০ বোতল লুপিকফ, ২০ বোতল আইকন এক্সপি ও ০১ টি মোটর সাইকেল সহ ০২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কসবার আলমপুর গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৬) ও বিষ্ণউরি গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (১৮)। র্যাব-৯, ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার কসাবা থানায় ০১টি মামলা দায়ের করা হয়েছে।(সূত্র, র্যাব-৯ ভৈরব ক্যাম্প)
সাচ্চু ছিলেন রাজনৈতিক ও জনকল্যাণের প্রতীক-নক্ষত্র-এর মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার : প্রয়াত জননেতা লুৎফুল হাই সাচ্চু ন্যায়পরায়নতা, সততা আর জনকল্যাণমূলক রাজনৈতিক আদর্শের শিক্ষা দিয়ে গেছেন। তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। মানুষের কল্যাণ কামনার কারণে এক সময় হয়ে উঠেছিলেন দলমত নির্বিশেষে সবার প্রিয়নেতা। মহান স্বাধীনতা যুদ্ধ, পরবর্তিতে দেশ এবং জাতি গঠনে তার ভূমিকা ছিল অবিষ্মরণীয়। গতকাল প্রয়াত জননেতা লুৎফুল হাই সাচ্চু স্মারকগ্রন্থ নক্ষত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দৈনিক মানবজমিনের সেমিনার হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন করে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, লুৎফুল হাই সাচ্চুর মতো জনদরদী রাজনৈতিক ব্যক্তিত্ব কম আছেন। তিনিRead More
মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন জমা
মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বহিস্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।১২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। ওই দিন পর্যন্ত মোবারকের জামিন মঞ্জুর করা হয়েছে। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন ও গণহত্যাসহ মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধের অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানী বাহিনীর সহযোগী রাজাকার ক্যাম্পের কমান্ডার হিসেবে মানবতাবিরোধী অপরাধ করেছেন মোবারক হোসেন। উল্লেখ্য, মোবারক হোসেনRead More
বসুন্ধরার সুদমুক্ত ঋণ
বাঞ্ছারামপুর থেকে ফিরে: বসুন্ধরার সুদমুক্ত ঋণ পেয়ে আপ্লুত বাঞ্ছারামপুরের হতদরিদ্ররা। সেইসঙ্গে নিজেদের ভাগ্যোন্নয়নের স্বপ্ন দেখা শুরু করেছেন। “বসুন্ধরার সুদমুক্ত ঋণের এ ধারা অব্যাহত থাকলে বাঞ্ছারামপুর থেকে দারিদ্র নির্বাসনে চলে যাবে অচিরেই ।” মঙ্গলবার বসুন্ধরা ফাউন্ডেশনের ২৮তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, “ড. ইউনুস ক্ষুদ্রঋণের কারণে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি ঋণের সুদ আদায় করতেন ৩৩ শতাংশ। আর বসুন্ধরা কোনো সুদ বা সার্ভিস চার্জ নিচ্ছে না। এক কথায়Read More
নাসিরনগরে শহীদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এ.টি.এম মনিরুজ্জামান সরকার, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, মুক্তিযোদ্ধা আবদুল বাকি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাজারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতিRead More
বিকাল ৪টায় ৩ মিনিট থমকে দাঁড়িয়েছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া
সুমন নূর : মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে গোটা ব্রাহমণবাড়িয়াবাসীও।শাহবাগ প্রজন্ম চত্তরের আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে ব্রাহমনবাড়িয়ার সর্বস্তরের মানুষ বিকেল চারটা তিন মিনিট পর্যন্ত যে যার অবস্থান থেকে দাঁড়িয়ে নীরবতা পালন করেছে।এ সময় পৌর শহরের কাউতলী মোড় থেকে শুরু করে রেলগেইট. কালীবাড়ী মোড়, টি.এ.রোড( তোফায়েল আজম রোড), পৌর আধুনিক সুপার মার্কেট সহ বিভিন্ন জায়গাতে সর্বস্থরের মানুষকে দাঁড়িয়ে এবং অন্যান্য ব্যক্তিরাও যার যার কর্মস্থলে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন। গতকাল সোমবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে ব্লগার ইমরানRead More
নাসিরনগরে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ
প্রতিনিধিঃ- বিভিন্ন বিদেশী হাইব্রিড মাছের চাষের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন নদনদী, খালবিল, পুকু ডোবা আর জলাশয় থেকে বিলুপ্ত হতে যাচ্ছে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ । নাসিরনগর জলাশয় গুলোতে প্রকৃতগত ভাবে যে সমস্ত দেশীয় মাছ বংশ বিস্তার করত ও বেড়ে উদত সেই সমস্ত মাছ আজ অস্তিত্ব বিলিন হতে চলেছে। এক সময় এ উপজেলার জলাশয় গুলোর মিঠা পানিতে প্রচুর পরিমাণে কই,শিং,বোয়াল, মাগুর, পাবদা, মিনি, টাকি, চিংড়ি, টেংরা (বড় সাদা ও লাল ছোট) , পুটি,দেশীয় সর পুটি, ঘাগট, চিতল , কালবাউছ, দেশীয় পাঙ্গাস, রিটা,মলা,ছেলা,রূপ চাঁদা, চাঁদা ,ইলিশ, বাতাশি, কাতলা, রই,বাইম, গুতুমRead More
আবাদি জমিতে গড়ে উটেছে প্রায় ২৪ টি ইট ভাটা হুমকির মুখে ৩ ফসলী জমি
প্রতিনিধিঃ- মাত্র ৩১০ বর্গ কিলোমিটার আয়তনের উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর। এখানকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম কৃষি। উপজেলার শতকরা ৯০ জন লোক কৃষক এবং কৃষির উপর নির্ভরশীল। উপজেলার বিভিন্ন স্থানে ৩ ফসলী আবাদি জমির উপর গড়ে উঠেছে প্রায় ২৪ টি ইট ভাটা। অনেকটিরই আবার নেই বৈধ কোন কাগজপত্র। পরিবেশ ও জীব বৈচিত্র ধ্বংস করে এ সব ইট ভাটা পুরোদমে চলছে ইট তৈরী ও পোড়ানোর কাজ। ইটভাটা গুলোতে প্রথম আগুন জ্বালাতে কাঠের প্রয়োজন, তাই প্রতি দিন বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মন কাঠ সংগ্রহ করা হচ্ছে। জমির প্রাণ নষ্ট করে তোলা হচ্ছেRead More



















