Main Menu

নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত হিরণ গ্রেপ্তার ॥ ২ দারোগা আহত

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল সড়কে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিরন মোল্লা-(৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে  উপজেলার কুন্ডা চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় থানার এস.আই মোঃ শাহজালাল এবং এস.আই রফিকুল ইসলাম আহত হয়। আহত ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গ্রেপ্তারকৃত ডাকাত হিরন মোল্লা উপজেলার কুন্ডা গ্রামের রহমত আলী মোল্লার পুত্র।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বাড়ি ডাকাতিসহ সড়ক ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করতে গিয়ে থানার দুই জন এস.আই আহত হয়েছে।
###





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares