Main Menu

আবুধাবিতে ২০ বাংলাদেশীর মৃত্যুতে মালয়েশিয়া বাংলাদেশ প্রেসক্লাবের শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]

মালেশিয়া প্রতিনিধি : আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২০ বাংলাদেশীর মৃত্যুতে  শোক প্রকাশ করেছে মালয়েশিয় বাংলাদেশ প্রেসক্লাব । এক যুক্ত বিবৃত্বিতে মালয়েশিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি এস.এম.রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু বলেন জন্মভূমি ছেড়ে প্রবাসে এসে সংসারের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সবার মুখে হাঁসি ফুটিয়েছিলেন  এবং  দেশের অর্থনিতিতেও অবদান ছিল এ প্রবাসীদের আয়ের অর্থ। তাদের এ মর্মান্তিক মূত্যুতে পরিবার গুলিতে শোকের ছায়া নেমে এসেছে আমরা শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ যেন তাদের  বেহেস্থ নসীব করেন।
শোক বার্তায় আরো সাহ্মর করেন সহ-সভাপতি আহমেদুল করীর, যুগ্ন-সম্পাদক বশীর আহমেদ ফারুক, কায়সার হামিদ হান্নান, প্রচার সম্পাদক শাহাদত হোসেন, কার্যকরি সদস্য আমিনুল ইসলাম রতন, কার্যকরি সদস্য আব্দুল্লাহ নাঈম,কার্যকরি সদস্য জহিরুল ইসলাম হিরন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares