Main Menu

কাদের মোলার ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ :  মিরপুরের কসাইখ্যাত জামায়াত নেতা আব্দুল কাদের মোলার ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায়ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে ম্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সুজন সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান খান, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক, সহ-সভাপতি আমানুল হক সেন্টু, সিপিবি সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, স্বাচিপ সভাপতি ডা. এফ জামান, সাধারন সম্পাদক ডা. আবু সাইদ, ডা. রানা নূর সামছ, ডা. ফখরুল আলম আশেক ও ডা. আশিকুল ইসলাম ভূঞা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশত মানুষ সংহতি প্রকাশ করে। আলোচনার পাশাপাশি গান ও আবৃত্তি পরিবেশন করে স্থানীয় সংস্কৃতি কর্মীরা।

এ দিকে সন্ধ্যায় জেলা নিউ তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে রায়ের প্রতিবাদ  এবং কাদের মোল্লার ফাঁসির দাবীতে মিছিল-সমাবেশ করেছে । এতে জেলা ছাত্রলীগ একাত্বতা প্রকাশ করেছে। নিউ তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশের পরিচালনায়, ও সভাপতি হাবিবুর রহমান পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্তিত ছিলেন, সুজন সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান খান, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, ডা. আবু সাইদ,ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মাইনুল ইসলাম পাভেল, মোঃ রাসেল মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ঈসমাইল হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক তানভীর, খায়রুল বাশার,জেকী, আশরাফুল ইসলাম টিটো, শেখ রাসেল, কলেজ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন শোভন ও আরিফুল ইসলাম পাভেল প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares