Main Menu

আখাউড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় তানিয়া আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার টানপাড়া রেলক্রস বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া দূর্গাপুর গ্রামের কাহার মিয়ার মেয়ে এবং স্থানীয় রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে আখাউড়া-চান্দুরা সড়ক দিয়ে পাশ্ববর্তী রামধননগর গ্রামে মামারবাড়ি যাচ্ছিলো তানিয়া। বিকেল সাড়ে চারটার দিকে পৌর এলাকার টানপাড়া বাইপাস এলাকায় ফার্নিচার বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ড-১১-৩৭৮৬) স্কুলছাত্রী তানিয়াকে চাপা দেয়। প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায়  জেলা সদর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। এদিকে দুর্ঘটনার পরই ট্রাকটিকে ফেলে এর চালক পালিয়ে যাবার সময় জনতা আটক করে ফেলে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকটিকে ভাঙচুর করে এবং আখাউড়া-বিজয়নগর সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং চালকসহ ট্রাকটিকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares