Main Menu

তদ্বির করতে এসে শ্রীঘরে!

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের এক মাতবর থানায় তদ্বির করতে এসে নিজেই শ্রীঘরে গেলেন। আজ সোমবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই মাতবর হলেন- রামরাইল গ্রামের মৃত আব্দুল জব্বার চৌধুরীর ছেলে সারোয়ার চৌধুরী ওরফে জসীম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান জানান, রামরাইল গ্রামের নারী নির্যাতন মামলায় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে তিনি থানায় তদ্বির করতে এসেছিলেন। পুলিশ সুপারের নির্দেশে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। এসময় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান অন্য এক মামলা তদারকি করতে থানায় এসেছিলেন।

পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া সারোয়ার চৌধুরী ওরফে জসীম নিজেই নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত। এরপরও সে আসামি ছাড়িয়ে নেওয়ার তদ্বির করতে থানার সামনে ঘুরঘুর করছে। গোপনে খবর পেয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেই। তাছাড়া তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৩৯ (এ) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares