Main Menu

নবীনগরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বৃদ্ধার একমাত্র সম্বল

[Web-Dorado_Zoom]

এস.এ.রুবেল : উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল উত্তর পাড়ার হত দরিদ্র হাজেরা খাতুন (৮০) এর একমাত্র সম্বল ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাড়াইল গ্রামে। মোমবাতি থেকে আগুন লাগতে পারে বলে প্রথমিকভাবে ধারনা করছেন এলকাবাসি।  
জানা যায়, বাড়াইল গ্রামের হাজেরা খতুনের স্বামী কালা মিয়া খলিফা প্রায় বিশ বছর আগে এবং তার একমাত্র ছেলে সফিক মিয়া এক সড়ক দুর্ঘটনায় তিন বছর আগে মারা যায়। বর্তমানে পরিবারকে হারিয়ে এই বৃদ্ধা কাগজ কুড়িয়ে ও বাড়ি বাড়ি ভিক্ষা করে তার পেট চালায়। তার থাকার তিন শতক জায়গার উপর একমাত্র সম্বল চারচালা ঘরটিও রবিবার সন্ধ্যায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৮০ বছরের বৃদ্ধা তার একমাত্র সম্বালটুকু হারিয়ে এখন নির্বিকার প্রায়। অতি শোকে যেন পাথর হয়ে গেছে, কারো কাছে দাবী জানানোর ভাষাও জানা নেই হাজেরা খাতুনের। ফেলফেল করে তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার নেই। এলাকাবাসির দাবী কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে না আসে তাহলে হয়তো খোলা আকাশের নীচেই কাটাতে হবে বাকি জীবন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares