February, 2013
সুহিলপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সাব্বির আহমেদ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের হাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার রমজান মিয়ার ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাড়িয়া মসজিদের নির্মাণ কাজের বালু নিয়ে আসার পথে ট্রাকটি শিশু সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
সমাজকল্যাণমূলক সংগঠন সার্চের উদ্যোগে কসবায় ২৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রতিনিধি : শনিবার সকালে কসবা উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণমূলক সংগঠন সার্চের উদ্যোগে মেধা যাচাই, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।সার্চের উপদেষ্টা প্রভাষক মো: আলমগীর উসমান ভূইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোমের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন, মাসিক ব্রাহ্মণবাড়িয়া ফিচার সম্পাদক লোকমান হোসেন পলা, আরটিভি জেলা প্রতিনিধি ফজলে রাব্বী, স্বাধীন বাংলা ছাত্রRead More
আবারো বেপরোয়া সরাইলের বিশ্বরোড মোড়ে অবৈধ দখলদাররা
প্রতিনিধি : সরাইলের বিশ্বরোড মোড়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে প্রভাবশালী অবৈধ দখলদাররা। সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে মোটা অংকের টাকা কামায় করছে একটি সিন্ডিকেট। শোষন করছে দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের। জন সাধারনের চলাচলে তৈরী হচ্ছে প্রতিবন্ধকতা। লোক দেখানো ব্যবসার অন্তরালে চলছে মাদক ও নারীর রমরমা ব্যবসা। বাড়ছে চুরি ছিনতাই সহ নানান অপরাধ প্রবনতা। মোড়ের তিন দিকেই সিএনজি অটোরিকক্সা ও টেম্পু চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে কতিপয় নামধারী শ্রমিক নেতা। দখল ও চাঁদার ভাগকে কেন্দ্র করে নিয়মিত হচ্ছে সংঘর্ষ। ঘটছে আহত ও নিহতের ঘটনা। অথচ উচ্ছেদের সাত মাস পরইRead More
ভারতে পাচারকালে ২১৮ কেজি ইলিশ আটক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২১৮ কেজি ইলিশ আটক করেছে বিজিবি। গত শুক্রবার রাতে উপজেলার ইটনা সীমান্তে এই ইলিশ আটক করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। উপজেলার কর্ণেল বাজার বিজিবি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মোঃ করিমুল হক বলেন, উপজেলার ইটনা সীমান্ত দিয়ে এগুলো ভারতে পাচার করা হচ্ছিল। আটক ইলিশ শনিবার আখাউড়া কাস্টমসে নিলামে বিক্রি হয়।
আখাউড়া প্রয়াত শিক্ষক সুবোধ চন্দ্র বনিক স্মরণে বিদ্যালয়ে শোক কর্মসূচী
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুবোধ চন্দ্র বনিক স্মরণে শনিবার বিদ্যালয়ে শোক কর্মসূচী পালন করা হয়। সকালে বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন। পরে প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, শিক্ষক অলক কুমার চক্রবর্তী ও মাওলানা জিল্লুর রহমান ওই শিক্ষককে নিয়ে আলোচনা করেন। সুবোধ বনিকের মৃত্যুতে বিদ্যালয় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।
আখাউড়ায় অ্যাডভোকেট আনিসুল হকের কম্বল বিতরণ
প্রতিনিধি : দেশ বরেণ্য আইনজীবী, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলী আনিসুল হকের উদ্যোগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কম্বল বিতরণ করা হয়েছে। ওই আইনজীবীর পক্ষে উপজেলার ধরখারে কম্বল বিতরণ করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, ইউনুস চৌধুরী, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, জাহঙ্গীর মোল্লা, নূরুল হুদা প্রমুখ। এর আগে কসবায়ও ওই আইনজীবীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আখাউড়া উপজেলায় মোট ২০০০ কম্বল বিতরণ করা হবে। উল্লেখ্য অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন চাইতে পারেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
গুনি শিক্ষক সুবোধ চন্দ্র বনিক আর নেই
প্রতিনিধি: আখাউড়া প্রেসকাবের সদস্য সচিব ও দেনিক আমার দেশ পত্রিকার আখাউড়া প্রতিনিধি জুটন বনিকের বাবা গুনি শিক্ষক শ্রী সুবোধ চন্দ্র বনিক (৭৫) আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (দিব্যান লোকান ..গচ্ছতু)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রুগে ভুগছিলেন। গুনি এই শিক্ষকের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল,উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন,প্রেসকাব আহবায়ক আলহাজ রফিকুল ইসলাম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.মানিক মিয়া শোক প্রকাশ করেছেন।
ওস্তাদ আলাউদ্দিন খাঁর সার্ধশত জন্ম বার্ষিকী স্মরণে সাহিত্য একাডেমীর ৩০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাহিত্য একাডেমীর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সার্ধশত জন্ম বার্ষিকী স্মরণে সাহিত্য একাডেমীর এবারের বার্ষিক সাধারণ সভা-মডেল গার্লস গভঃ হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা সংগঠনের নবীন প্রবীণ সদস্যদের এক মিলনমেলায় পরিণত হয়। সদস্যরা এ সভায় সংগঠনের ঐতিহ্য বিকাশে নয়া অঙ্গীকার করে। সাধারণ সভা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব) জহিরুল হক খান বীর প্রতীক বলেন, সাহিত্য একাডেমী একটি অসম্প্রদায়িক প্রগতিশীল সংগঠন। এর কর্মীরা সমৃদ্ধRead More
ভয় পায় বলেই সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়..এ কে একরামুজ্জামান
প্রতিনিধি- কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের দুনীর্তির কারনে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর প্রকল্প থেকে তাদের সমথর্ন প্রত্যাহার করে নিয়েছেন । এই সরকার সারা বিশ্ব থেকে বিছিন্ন । এই জুলুম সরকারের অত্যাচার নির্যাতনে মানুষ আজ অতিষ্ঠ । জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে । জনগন তত্বাবধায়ক সরকারের অপোয় রয়েছে। জনগনকে ভয় পায় বলেই বর্তমান সরকার তাদের মতা পাকাপোক্ত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। দেশ নেত্রী বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশবাসী এখনRead More
ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যার ঘটনায়, মামলা দায়ের, তিন পুলিশ কোজড, তদন্ত কমিটি গঠন, ৭ জন আটক
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন ডাকাতির ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। নিহত সাহানা বেগমের স্বামী বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের মুসলিম মিয়া অজ্ঞাতনামা ৭ জনের নামে গত বৃহস্পতবিার রাতে এ মামলা দায়ের করেন। তাছাড়া ওই ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের তিন সদস্যকে কোজড করা হয়েছে। এরা হলেন-ঢাকা রেলওয়ে পুলিশের কনস্টেবল আবু তাহের, মকবুল হোসেন ও আতিউর রহমান। ঘটনা তদন্তে রেলওয়ের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট ফারুক আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহ ও অতিরিক্ত যান্ত্রিকRead More



















