Main Menu

নবীনগরে মা-ছেলে নিখোঁজ, থানায় জিডি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রানী দেবনাথ (২২) ও তার চার বছর বয়সী ছেলে উৎসব দেবনাথ নিখোঁজ হয়েছেন। গত ২২ জুলাই সকালে নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মুক্তা রানী দেবনাথ নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী গ্রামের বাসিন্দা এবং বিজয় দেবনাথের স্ত্রী। উৎসব দেবনাথ তাদের সন্তান।
পরিবারের সদস্যরা জানান, বুধবার (২২ জুলাই) সকালে জল্লী গ্রামের বাজার এলাকায় যাওয়ার পর মা-ছেলে আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের
কোনো সন্ধান না পাওয়ায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ১২৪৮, তারিখ ২২ জুলাই ২০২৬।  পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সন্ধান পেলে দ্রুত **০১৪১০-৪৯২৮২১** অথবা **০১৮৮১-৮৫৫৫২৬** নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares