Thursday, July 23rd, 2026
সরাইলে ৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক
মোহাম্মদ মাসুদ, সরাইল : অর্থ আত্মসাতের মামলায় তিন বছরের সাজা হওয়ার পর ১২ বছর ধরে পলাতক ছিলেন আসামি। অবশেষে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি মুর্শেদ খাদেম ওই গ্রামের প্রয়াত ফরিদ মিয়ার ছেলে। ২০১২ সালে ইট সরবরাহের চুক্তিতে হরলাল দেবনাথ নামে এক ব্যক্তির কাছ থেকে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে সাড়ে তিন লাখ টাকাRead More
নবীনগরে মা-ছেলে নিখোঁজ, থানায় জিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রানী দেবনাথ (২২) ও তার চার বছর বয়সী ছেলে উৎসব দেবনাথ নিখোঁজ হয়েছেন। গত ২২ জুলাই সকালে নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মুক্তা রানী দেবনাথ নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী গ্রামের বাসিন্দা এবং বিজয় দেবনাথের স্ত্রী। উৎসব দেবনাথ তাদের সন্তান। পরিবারের সদস্যরা জানান, বুধবার (২২ জুলাই) সকালে জল্লী গ্রামের বাজার এলাকায় যাওয়ার পর মা-ছেলে আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ১২৪৮, তারিখ ২২Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ নেওয়ার দায়ে ৬ জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানে হিন্দুপাড়া এলাকায় ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ, কর্তন ও ওয়েল্ডিং করে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়। তবে বাকি রেগুলেটরগুলো ব্যবহারকারীরা আগেই নিজ উদ্যোগেRead More
সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সরাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসীর। সভায় সভাপতিত্ব করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসীর। সভায় বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও আমার দেশের সরাইল প্রতিনিধি শামসুল আরেফিন, সহসভাপতি কামরুজ্জামান ইউসুফ, যুগ্ম সম্পাদক শেখ মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল করিম, সাহিত্যRead More
ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজারে তেল ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজারে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অভিযোগে এক তেল ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে একই অপরাধে তাকে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হলেও তিনি পুনরায় একই অনিয়ম করায় এ দণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জগৎবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে হাজী শেখ আবুল হোসেন প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তি শেখ জনীকে দণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির দায়েRead More
লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অবস্থায় হাসপাতাল পরিচালনা, নিবন্ধনবিহীন নার্স দিয়ে চিকিৎসাসেবা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় দুই বেসরকারি হাসপাতালকে জরিমানা
লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অবস্থায় হাসপাতাল পরিচালনা, নিবন্ধনবিহীন নার্স দিয়ে চিকিৎসাসেবা প্রদান, অনুমোদনের অতিরিক্ত বেড স্থাপন এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ট্যাংকেরপাড় এলাকায় অবস্থিত **অচি মেমোরিয়াল হাসপাতাল** ও **পদ্মা মা ও শিশু হাসপাতাল**ে মোবাইল কোর্ট পরিচালনা করেন **সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী**। অভিযানকালে দেখা যায়, হাসপাতাল দুটিতে নিবন্ধনবিহীন নার্স দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি।Read More
ঢাকা- সিলেট বিশ্বরোডে উন্নয়নকাজে মহাসড়ক অচল ১০ কিলোমিটার যানজট:: যাত্রীদের জনদুর্ভোগ চরমে
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপর থেকে শুরু হওয়া এ যানজট সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভারী বৃষ্টি হওয়ার কারনে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর সজলের পরিচয় শনাক্ত: মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর- শেষকৃত্য সম্পন্ন
নিখোঁজ হওয়ার চার দিন পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম সজল চন্দ্র শীল (৪৪)। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে সদর মডেল থানার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সহযোগিতায় সজল চন্দ্র শীলের ভাতিজা অসীম চন্দ্র শীলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় তার স্বজনদের পাশাপাশি সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাসপাতাল ও পুলিশ সূত্রেRead More
নবীনগরে মেঘনা নদীর ভাঙন রোধে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর ভাঙন রোধে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ ময়িন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাতুন বণিক ও অজয় দাস, বিএডিসির উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, জীবন মেম্বার, বাহা উদ্দিন সরকার, নিয়াজুল্লাহ, মামুন সরকার, রশিদ মিয়া, দিদারুল, ইদ্রিস মিয়া, মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনীRead More



















