ব্রাহ্মণবাড়িয়ায় ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ নেওয়ার দায়ে ৬ জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
অভিযানে হিন্দুপাড়া এলাকায় ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ, কর্তন ও ওয়েল্ডিং করে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়। তবে বাকি রেগুলেটরগুলো ব্যবহারকারীরা আগেই নিজ উদ্যোগে খুলে ফেলেন।
এছাড়া অভিযানকালে ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৯৬ মিটার এমএস পাইপ অপসারণ করা হয় এবং প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে ৬ জন ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
« সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা (Previous News)
(Next News) নবীনগরে মা-ছেলে নিখোঁজ, থানায় জিডি »



















