কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে আহত, কুমিল্লা মেডিকেলে প্রেরণ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে গোপীনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, আহত আরিফুল ইসলাম বর্তমানে কিছুই বলতে পারছেন না। তার শারীরিক অবস্থার কারণে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, “তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং তদন্ত চলছে।”
হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
« বাঞ্ছারামপুরে মসজিদে মহিলাদের নামাজ ও বিশ্রামের সুব্যবস্থা: সৃজনশীল, যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ (Previous News)
(Next News) পাঁচ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ৩ হাজার কেজি জিরা »



















