admin
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ কিশোর পরিবারের জিম্মায়
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিতRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯, কারাগারে প্রেরণ
ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ২৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ২৪ অক্টোবর রাত পর্যন্ত সদর মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া পুলিশের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহভাজন ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ হাজার ৮৪০ পিস সন্দেহভাজন ভেজাল ইউনানী ওষুধ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. শাহাব উদ্দিন খান (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকার কাউতলীতে নাহার ভিলার সামনে অভিযান চালানো হয়। এ সময় শাহাব উদ্দিন খানের কাছ থেকে ৮ হাজার ৮৮০ পিস কফকুল (এজায) ও ৯৬০ পিস এইচপি তুলসী ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৫ হাজারRead More
বিজয়নগরে হত্যা মামলায় আ’লীগ সভাপতি দানা চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হত্যা মামলায় মো. দানা মিয়া ভূঁইয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৯ নম্বর চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দানা মিয়া ভূঁইয়া। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়াRead More
মামলা হলে প্রধান আসামি হতে চান রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে ওসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ এ তথ্য জানান। জাকির হোসেন শুভ বলেন, সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা হলে রুমিন ফারহানা তাকে এক নম্বর আসামি করতে বলেছেন। তিনি আরও জানান, ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছRead More
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ: নবীনগর পৌর যুবদল নেতাকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে পাঠানো নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠিয়েছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া। নোটিশেRead More
সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটিRead More
কসবায় নিখোঁজের পর মহাসড়কে মিললো মরদেহ; প্রেসক্রিপশন ধরে নারীর পরিচয় শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম রত্না বেগম (৪০)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে তাঁর পরিচয় নিশ্চিত হয়। এর আগে শুক্রবার দুপুরে কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে মহাসড়কে এ ঘটনা ঘটে। রত্না বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজাচিসার গ্রামের খা বাড়ির ইয়াসিন খানের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে। পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে রত্না বেগম কসবা উপজেলার খাড়েরাRead More
সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি, থানায় যাওয়া ব্যক্তিদের হচ্ছে তালিকা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেখানে তাঁর ও ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তাঁদের কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার রাতেই সরাইল থানায়Read More
কসবায় নারিকেল পাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দিদারুল আলম (১৫) নামের এক কিশোরকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাহিদ মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার ২ নম্বর মেহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌবেপুর উত্তরপাড়া এলাকায়। নিহত দিদারুল ওই এলাকার আল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারিকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নিয়ে যান। এ সময় ইউনুছ মিয়ার ভাতিজা মাহিদ মিয়া নারিকেল পাড়তে বাধাRead More



















