Main Menu

কসবায় নিখোঁজের পর মহাসড়কে মিললো মরদেহ; প্রেসক্রিপশন ধরে নারীর পরিচয় শনাক্ত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম রত্না বেগম (৪০)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে তাঁর পরিচয় নিশ্চিত হয়। এর আগে শুক্রবার দুপুরে কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে মহাসড়কে এ ঘটনা ঘটে।
রত্না বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজাচিসার গ্রামের খা বাড়ির ইয়াসিন খানের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে রত্না বেগম কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে তাঁর বাবার বাড়িতে যাওয়ার পথিমধ্যে নিখোঁজ হোন। পরে রত্নার মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া চিকিৎসকের প্রেসক্রিপশন থেকে তাঁর পরিচয় শনাক্ত হয়। ওই সময় প্রেসক্রিপশনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের
কুমারশীল মোড়ের দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের। এতে অধ্যাপক সরোজ কুমার দাশের নাম ছিল। প্রেসক্রিপশনে রত্না বেগমের নাম ও কসবার ঠিকানা উল্লেখ থাকায় পরিচয় শনাক্তের প্রক্রিয়া সহজ হয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কসবার খাড়েরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, নারীর সঙ্গে থাকা ব্যাগে পাওয়া চিকিৎসকের প্রেসক্রিপশন ও অন্যান্য তথ্যের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares