admin
সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্বিতণ্ডা, পুলিশের জিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেখানে তাঁর ও ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তাঁদের কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার রাতেই সরাইল থানায়Read More
কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ বছরের সাব্বিরের
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাব্বির কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়ার মিলন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে কসবার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সাব্বির। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠান। পরে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়Read More
আখাউড়ায় লক্ষ্মীপূজার প্রতিমার বাজার, ব্যস্ত মৃৎশিল্পীরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লক্ষ্মীপূজা উপলক্ষে মাটির প্রতিমা বিক্রির বাজার জমে উঠেছে। ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে বরণ করে নিতে প্রতিমা কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আগামী রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজা। এ উপলক্ষে আখাউড়া পৌরশহরের রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বসেছে লক্ষ্মী প্রতিমার বাজার। শুক্রবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, সারি সারি করে সাজানো হয়েছে নানা আকারের মাটির প্রতিমা। ক্রেতাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল বেশি। প্রতিমা কিনতে আসা শর্মিলা রায় বলেন, গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি। তবে পছন্দ হওয়ায় একটি ছোট প্রতিমাRead More
বিজয়নগরে আউলিয়া খাতুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের খাদুরাইল গ্রামের বাসিন্দা আউলিয়া খাতুন (মরহুমা) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বাদ জুমা খাদুরাইল গ্রামে তাঁদের বাড়ির পাশে একটি মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জহিরুল ইসলামের মা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণের পরিবারের সদস্য। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকRead More
জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে পুরোনো একটি মসজিদ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আইড়ল গ্রামের পূর্বপাড়ায় আইড়ল জামে মসজিদ নামে একটি পুরোনো মসজিদ রয়েছে। পরে পশ্চিমপাড়ায় আরেকটি মসজিদ নির্মাণ করা হলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। প্রায় ছয় বছর আগে নির্মিত নতুন মসজিদে আইনি জটিলতা কাটিয়ে গত সেপ্টেম্বর থেকে নামাজ আদায় শুরুRead More
নবীনগরে ইজারা ছাড়াই অস্ত্রের মুখে বালু উত্তোলনের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী কৃষিজমি ভাঙনের মুখে পড়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি চক্র ইজারা ছাড়াই মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু তোলা হলেও রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকে বালু উত্তোলন করা হয়। এতে ধরাভাঙ্গা গ্রামের নদীতীরবর্তী কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছে। বক্তারা বলেন,Read More
নাসিরনগরে গৃহবধূ হত্যা ও লাশ গুমের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূ রত্না রাণী দাশকে (২৬) হত্যার পর মরদেহ গুমের অভিযোগে করা মামলার প্রধান আসামি তাঁর স্বামী সুশীল দাশকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে নাসিরনগর উপজেলার ভেলাকুট ইউনিয়নের খাগালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুশীল দাশ ওই এলাকার কুড়ের পাড়ের বাসিন্দা। তিনি মৃত মহরলাল দাশের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে সুশীল দাশের সঙ্গে রত্না রাণী দাশের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কিছুটা কমেছে সবজির দাম, চালে-মুরগিতে বাড়তি চাপ
ব্রাহ্মণবাড়িয়ায় আগাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমেছে। কমেছে মাছ ও ডিমের দামও। তবে চাল, ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগিসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে সবজি ও মাছের বাজারে কিছুটা স্বস্তি মিললেও সংসারের সামগ্রিক ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার, জগত বাজার, মেড্ডা বাজার ও কাউতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০Read More
সরাইল থানায় মবের অভিযোগ, রুমিন ফারহানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদল সভাপতির
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাক্বিতণ্ডার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ঘটনার একটি ভিডিও শেয়ার করে এ দাবি জানান তিনি। ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, থানায় প্রবেশ করে ‘মব’ করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, রুমিন ফারহানাসহ কয়েকজন সংসদ সদস্য বর্তমান সরকারের দেওয়া বাক্স্বাধীনতার অপব্যবহার করছেন বলেRead More
শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন, রেজিস্ট্রেশন উদ্বোধন
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার। বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু সুফিয়ান, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি মনসুর আলী দানা, সমাজসেবক আইয়ুবুর রহমান ও আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহ মোতাসিম বিল্লাহ। এ ছাড়া অধ্যাপক সন্তোষRead More



















