admin
সরাইল থানা কান্ডে রুমিন ফারহানাকে ‘আওয়ামী বাংলাদেশ শাখার সভানেত্রী’ বললেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। এ কারণে তাঁকে ‘আওয়ামী বাংলাদেশ শাখার সভানেত্রী’ বলেও কটাক্ষ করেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা বিএনপির পক্ষে এবং আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতেন। কিন্তু বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে দলটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন। বর্তমানে তিনিRead More
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা জরুরি পরিষেবার আওতায় উল্লেখ করে ইজারার আওতামুক্ত জানান ওই যুবককে। এRead More
আশুগঞ্জের সন্তান কবি ও অনুবাদক রথো রাফি আর নেই
কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। রাফির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মো. এহতেশামুল হক। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। গত সোমবার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন এই কবি। রথো রাফির প্রকৃত নাম মো. মোজাম্মেল হক। ১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কবিতা ও অনুবাদের জগতে ‘রথো রাফি’ নামেই পরিচিত ছিলেন তিনি।Read More
সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন।’ জানা গেছে, পূজামণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না দেওয়া এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে ওসি ওই অভিযোগ অস্বীকার করেন। ওসি মনজুর কাদের ভূঁইয়া দাবিRead More
নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর নদীতে মিলল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় এলাকার ফকিরদিয়া নামক স্থানে মেঘনা নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। ফারিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ সেRead More
আশুগঞ্জ সার কারখানা চালু হলে সার আমদানি করতে হবে না: বিসিআইসি চেয়ারম্যান
দেশের সব সার কারখানা সচল করা গেলে ইউরিয়া সার আমদানি করতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। কারখানাগুলোতে উৎপাদন চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিসিআইসি চেয়ারম্যান বলেন, দেশের সার কারখানাগুলো সচল করতে চায় সরকার। বর্তমানে দেশে ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতRead More
দেবী দুর্গার আদলে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, রুমিন ফারহানার ২২ বচন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেবী দুর্গার আদলে তৈরি নিজের একটি ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ধর্মের নামে বিভাজন ও ঘৃণা ছড়ানোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ প্রসঙ্গে সামাজিক বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে ফেসবুকে ২২টি বক্তব্য দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃণা উস্কে দিতে।’ এরপর যারা ঘৃণার চর্চাকে ধর্ম মনে করেন, তাঁদের উদ্দেশে তিনি ধর্ষণ, শিশু নির্যাতন, ঘুষ, হত্যা, নারীর প্রতি সহিংসতা,Read More
নবীনগরে চেয়ারম্যান প্রার্থী শরীফের ওপর হামলার অভিযোগ, আহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরীফুল ইসলাম শরীফসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ভুক্তভোগীর দাবি, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী। গত বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার মিরপুর নতুন বাজারে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেনRead More
কসবায় বেহাল উপ-স্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে রোগীরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবন জরাজীর্ণ। চারপাশে ঝোপঝাড় ও আগাছা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা মানুষ। অথচ প্রতিদিন এ কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসেন শতাধিক রোগী। সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির চারপাশে ঝোপঝাড় ও আগাছা গজিয়ে উঠেছে। ভবনের বাহ্যিক অবস্থাও জরাজীর্ণ। কেন্দ্রটির নামফলক চোখে পড়েনি। সব মিলিয়ে সরকারি এই স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১০০ থেকে ১২৫ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর চাপ থাকলেওRead More
নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর হাত-পা বাঁধা ছিল। রত্না দাস খাগালিয়া গ্রামের সুশীল দাসের স্ত্রী। তাঁর বাবার বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রত্না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী সুশীল দাস। বুধবার বিকেলে বাড়িরRead More



















