Thursday, October 22nd, 2026
কসবায় বেহাল উপ-স্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে রোগীরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবন জরাজীর্ণ। চারপাশে ঝোপঝাড় ও আগাছা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা মানুষ। অথচ প্রতিদিন এ কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসেন শতাধিক রোগী। সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির চারপাশে ঝোপঝাড় ও আগাছা গজিয়ে উঠেছে। ভবনের বাহ্যিক অবস্থাও জরাজীর্ণ। কেন্দ্রটির নামফলক চোখে পড়েনি। সব মিলিয়ে সরকারি এই স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১০০ থেকে ১২৫ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর চাপ থাকলেওRead More
নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর হাত-পা বাঁধা ছিল। রত্না দাস খাগালিয়া গ্রামের সুশীল দাসের স্ত্রী। তাঁর বাবার বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রত্না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী সুশীল দাস। বুধবার বিকেলে বাড়িরRead More
বাঞ্ছারামপুরে মাজারের দানবাক্সের টাকা ও মালামাল চুরির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া অর্থ ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকার মাজারটিতে এ ঘটনা ঘটে। মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এটিএম বাক্কী থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে মাজারের ভেতর ও চারপাশ দেখে মূল ফটকে তালা লাগিয়ে তিনি চলে যান। বুধবার সকালে সেখানে গিয়ে ফটকের তালা ভাঙা ও সামনের দরজা খোলা দেখতে পান।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পিস্তলের চার রাউন্ড গুলি ও ৩০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ মোট ২১ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯ জনকে আটক করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পর্যন্ত পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটেরRead More



















