Main Menu

Friday, October 23rd, 2026

 

আশুগঞ্জের সন্তান কবি ও অনুবাদক রথো রাফি আর নেই

কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। রাফির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মো. এহতেশামুল হক। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। গত সোমবার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন এই কবি। রথো রাফির প্রকৃত নাম মো. মোজাম্মেল হক। ১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কবিতা ও অনুবাদের জগতে ‘রথো রাফি’ নামেই পরিচিত ছিলেন তিনি।Read More


সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন।’ জানা গেছে, পূজামণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না দেওয়া এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে ওসি ওই অভিযোগ অস্বীকার করেন। ওসি মনজুর কাদের ভূঁইয়া দাবিRead More


নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর নদীতে মিলল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় এলাকার ফকিরদিয়া নামক স্থানে মেঘনা নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। ফারিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ সেRead More


আশুগঞ্জ সার কারখানা চালু হলে সার আমদানি করতে হবে না: বিসিআইসি চেয়ারম্যান

দেশের সব সার কারখানা সচল করা গেলে ইউরিয়া সার আমদানি করতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। কারখানাগুলোতে উৎপাদন চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিসিআইসি চেয়ারম্যান বলেন, দেশের সার কারখানাগুলো সচল করতে চায় সরকার। বর্তমানে দেশে ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতRead More


দেবী দুর্গার আদলে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, রুমিন ফারহানার ২২ বচন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেবী দুর্গার আদলে তৈরি নিজের একটি ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ধর্মের নামে বিভাজন ও ঘৃণা ছড়ানোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ প্রসঙ্গে সামাজিক বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে ফেসবুকে ২২টি বক্তব্য দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃণা উস্কে দিতে।’ এরপর যারা ঘৃণার চর্চাকে ধর্ম মনে করেন, তাঁদের উদ্দেশে তিনি ধর্ষণ, শিশু নির্যাতন, ঘুষ, হত্যা, নারীর প্রতি সহিংসতা,Read More


নবীনগরে চেয়ারম্যান প্রার্থী শরীফের ওপর হামলার অভিযোগ, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরীফুল ইসলাম শরীফসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ভুক্তভোগীর দাবি, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী। গত বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার মিরপুর নতুন বাজারে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেনRead More


This site is protected by wp-copyrightpro.com