Main Menu

admin

 

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি,চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দুখু ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরির একটি,অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরেকটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য একটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ফোন ধরেন না ওসিরা, সরকারি নম্বর ব্যবহার করেন ওসির স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সরকারি ফোন নম্বর তাঁর স্ত্রী ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। এ ছাড়া জেলার বিভিন্ন থানার ওসিরা সাংবাদিকদের ফোন রিসিভ করেন না বলেও অভিযোগ উঠেছে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সরাইল থানার ওসির সরকারি নম্বরে ফোন করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি সরাইলে সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে ওইRead More


কিশোর গ্যাং দমন ও নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে: পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা) বলেছেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতেও পুলিশ কাজ করবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পুলিশ সুপার বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকসেবী থেকে শুরু করে মাদক কারবারি ও ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনেরRead More


‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে রামরাইলে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রামরাইল ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ বাসিন্দা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তাঁরা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামেRead More


মন্ত্রী আসার খবরে বদলে গেল সদর হাসপাতালের চিত্র

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসতে পারেন—এমন খবরে হঠাৎ বদলে যায় হাসপাতালের চিত্র। শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সরিয়ে নেওয়া হয় হাসপাতালের সামনের হকারদের দোকান ও যানবাহন। কর্মস্থলে ফিরতে শুরু করেন আগে থেকে অনুপস্থিত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। হাসপাতালের প্রবেশপথে অবস্থান নেন তত্ত্বাবধায়ক, চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত হাসপাতালে আসেননি মন্ত্রী। বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসপাতালজুড়ে চলে এই ব্যস্ততা। মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ছিল নানা প্রস্তুতি ও অপেক্ষা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মন্ত্রীর আসার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রমRead More


দুই বছরে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, ভারতে যেতে হবে না কোনো রোগীকে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে। এমন ব্যবস্থা করা হবে, যাতে চিকিৎসার জন্য কোনো রোগীকে ভারতে যেতে না হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে কসবা ও আখাউড়া উপজেলার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর তাঁরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন। তাঁর অভিযোগ, অতীতে অর্থ লুটপাট করে বিদেশে পাচারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অভিযান, জব্দ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০টি চায়না দুয়ারী

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল শহরের আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত। অভিযান চলাকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ চায়না দুয়ারী বা রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি নদীর তীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারাদেশের ন্যায় সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়াতেও নানান কর্মসূচির ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ব্যানারে এই বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা যুবদলের উদ্যোগে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত র‌্যালিটি বের করা হলে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশটিRead More


পাঠ্যবইয়ের বাইরে বই পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার ২০ হাজার শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় পাঠ্যবইয়ের বাইরে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও নৈতিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই পড়ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী। জেলা প্রশাসনের উদ্যোগে গত দুই মাসে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতে জেলাব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়।Read More


বিজয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক যুবক ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর এলাকার হুমায়ুন মিয়া ওরফে লক্ষিন্দরের ছেলে রাকিব দীর্ঘদিন ধরে প্রতিবেশীRead More


This site is protected by wp-copyrightpro.com