Friday, October 30th, 2026
আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত দুই উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার। আগামী ২ নভেম্বর থেকে তাঁদের বদলির আদেশ কার্যকর হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আগারগাঁওয়ের সদর দপ্তর থেকে গত ২৮ অক্টোবর জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বদলির বিষয়টি জানানো হয়। ২৯ অক্টোবর এ-সংক্রান্ত আদেশ পাওয়া যায়। অফিস আদেশ অনুযায়ী, তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২ নভেম্বর থেকে তাঁদের স্ট্যান্ড রিলিজ করা হলো।Read More
একসঙ্গে দুই পেশার অভিযোগে সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। পুলিশে কর্মরত থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় থাকার অভিযোগে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। তবে ওসির দাবি, পুলিশ বাহিনীতে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আইনজীবী হিসেবে সনদ গ্রহণের পর আইন পেশায় নিয়োজিত না থেকে সরকারি-বেসরকারি চাকরি, ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত রয়েছেন—এমন সদস্যদের শনাক্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে নোটিশ পাঠানো হয়েছে। সমিতির তথ্যRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, বিচ্ছিন্ন ১৮ সংযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এ সময় এক অবৈধ গ্যাস ব্যবহারকারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক উপস্থিতRead More
অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ সার ডিলারশিপ বাতিলের সুপারিশ, বহাল নাসিরনগরের এমপির ছেলে-স্বজনদের
ব্রাহ্মণবাড়িয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে আটটি ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি। তবে নাসিরনগরের সংসদ সদস্য আবদুল হান্নানের ছেলে ও আত্মীয়স্বজনের নামে পাওয়া সার ডিলারশিপ বহাল থাকছে। তাদের ডিলারশিপের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলায় ১০১টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ১০৬টি সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তালিকা প্রণয়নে অনিয়ম, নীতিমালার শর্ত পূরণ না করেও ডিলারশিপের সুপারিশ এবং এ ক্ষেত্রে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এ বিষয়ে জেলাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি,চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দুখু ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরির একটি,অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরেকটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য একটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ফোন ধরেন না ওসিরা, সরকারি নম্বর ব্যবহার করেন ওসির স্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সরকারি ফোন নম্বর তাঁর স্ত্রী ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। এ ছাড়া জেলার বিভিন্ন থানার ওসিরা সাংবাদিকদের ফোন রিসিভ করেন না বলেও অভিযোগ উঠেছে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সরাইল থানার ওসির সরকারি নম্বরে ফোন করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি সরাইলে সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে ওইRead More
কিশোর গ্যাং দমন ও নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে: পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা) বলেছেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতেও পুলিশ কাজ করবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পুলিশ সুপার বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকসেবী থেকে শুরু করে মাদক কারবারি ও ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনেরRead More
‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে রামরাইলে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রামরাইল ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ বাসিন্দা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তাঁরা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামেRead More



















