Wednesday, October 28th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সারাদেশের ন্যায় সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়াতেও নানান কর্মসূচির ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ব্যানারে এই বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা যুবদলের উদ্যোগে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত র্যালিটি বের করা হলে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশটিRead More
পাঠ্যবইয়ের বাইরে বই পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার ২০ হাজার শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ায় পাঠ্যবইয়ের বাইরে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও নৈতিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই পড়ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী। জেলা প্রশাসনের উদ্যোগে গত দুই মাসে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতে জেলাব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়।Read More
বিজয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক যুবক ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর এলাকার হুমায়ুন মিয়া ওরফে লক্ষিন্দরের ছেলে রাকিব দীর্ঘদিন ধরে প্রতিবেশীRead More
জনবল সংকটে কসবা মৎস্য অফিস, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মৎস্য কার্যালয়ে প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম ও মৎস্যচাষিদের সেবা প্রদান। কার্যালয়ের পাঁচটি স্থায়ী পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। অথচ উপজেলায় মৎস্যচাষির সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। সীমিত জনবল নিয়ে বিপুলসংখ্যক চাষিকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে হিমশিম খাচ্ছে কার্যালয়টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কসবা উপজেলা মৎস্য কার্যালয়ে একজন ক্ষেত্র সহকারী ও একজন অফিস সহকারী দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় জনবল না থাকায় মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, মৎস্যচাষিদের প্রশিক্ষণ, মাছের রোগবালাই প্রতিরোধে পরামর্শ প্রদান এবং সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাড়তি চাপ তৈরি হয়েছে। মৎস্যRead More
হাজী বিরিয়ানি কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়াজল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানি রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ ও ক্ষতিকর কেওড়াজলের ৫৫০ বোতল ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার ও ৫৫০ বোতল কেওড়াজল সংরক্ষণ, রংযুক্ত ফ্রিজে মাংস রাখা, খোলাRead More
হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীকে ৬ মাসের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চার নারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে চুরির চেষ্টাকালে তাঁদের আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একতারপুর গ্রামের মর্তুজা বেগম (৬৫) এবং নাসিরনগর উপজেলার বীরমঙ্গল গ্রামের রুনা বেগম (২২), শাহনাজ বেগম (৬২) ও বুশরা বেগম (৩০)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তাRead More
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার মৌলিতাসহ ১০ জনের লাশ হস্তান্তর
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার তরুণী মৌলিতা মেহজাবিন আলভিসহ ১০ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁদের লাশ হস্তান্তর করা হয়। নিহত মৌলিতা মেহজাবিন আলভি (১৯) ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস বিষয়ে পড়াশোনা করতেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুড়ে যাওয়া লাশের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা এবং স্বজনদের নমুনার সঙ্গে মিলিয়ে নিহতদের পরিচয় নিশ্চিত করে। পরিচয় শনাক্তের পর মঙ্গলবার তাঁদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহতRead More
জাতীয় গ্রিডে বিপর্যয়, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, ৩০ এর জায়গায় মিলছে মাত্র ৮ মেগাওয়াট
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাবে জেলার বিদ্যুৎ সরবরাহেও এর প্রভাব পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ২টা ৪৭ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর সাবস্টেশনে মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছিল। অথচ এ সাবস্টেশনে চাহিদা ৩০ মেগাওয়াটেরও বেশি। এ ছাড়া ঘাটুরা সাবস্টেশনেও স্বাভাবিকের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুৎRead More



















