Main Menu

জাতীয় গ্রিডে বিপর্যয়, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, ৩০ এর জায়গায় মিলছে মাত্র ৮ মেগাওয়াট

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাবে জেলার বিদ্যুৎ সরবরাহেও এর প্রভাব পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ২টা ৪৭ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর সাবস্টেশনে মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছিল। অথচ এ সাবস্টেশনে চাহিদা ৩০ মেগাওয়াটেরও বেশি।
এ ছাড়া ঘাটুরা সাবস্টেশনেও স্বাভাবিকের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন।
জাতীয় গ্রিডের সিস্টেম ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। পিজিসিবি জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
তবে পিজিসিবি সূত্রে জানা গেছে, ঘন্টা দুয়েকের মধ্যে বিদ্যুৎ সরবরাহের উন্নতি হলে স্বাভাবিক হতে ১২ থেকে ১৫ ঘন্টা সময় লাগতে পারে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares