Thursday, October 29th, 2026
মন্ত্রী আসার খবরে বদলে গেল সদর হাসপাতালের চিত্র
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসতে পারেন—এমন খবরে হঠাৎ বদলে যায় হাসপাতালের চিত্র। শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সরিয়ে নেওয়া হয় হাসপাতালের সামনের হকারদের দোকান ও যানবাহন। কর্মস্থলে ফিরতে শুরু করেন আগে থেকে অনুপস্থিত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। হাসপাতালের প্রবেশপথে অবস্থান নেন তত্ত্বাবধায়ক, চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত হাসপাতালে আসেননি মন্ত্রী। বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসপাতালজুড়ে চলে এই ব্যস্ততা। মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ছিল নানা প্রস্তুতি ও অপেক্ষা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মন্ত্রীর আসার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রমRead More
দুই বছরে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, ভারতে যেতে হবে না কোনো রোগীকে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে। এমন ব্যবস্থা করা হবে, যাতে চিকিৎসার জন্য কোনো রোগীকে ভারতে যেতে না হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে কসবা ও আখাউড়া উপজেলার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর তাঁরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন। তাঁর অভিযোগ, অতীতে অর্থ লুটপাট করে বিদেশে পাচারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অভিযান, জব্দ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০টি চায়না দুয়ারী
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল শহরের আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত। অভিযান চলাকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ চায়না দুয়ারী বা রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি নদীর তীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধRead More



















