November, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিমিতে ৯ মাসে ৭৬ প্রাণহানি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁক, পর্যাপ্ত রোড সাইন না থাকা, যত্রতত্র ওভারটেকিং এবং অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা। গত ৯ মাসে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। অথচ মহাসড়কের এ অংশে যানবাহনের অতিরিক্ত ওজন পরিমাপের জন্য কোনো সচল ওয়েট স্কেল নেই। সরেজমিনে মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কটিতে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে। অনেক চালক নিয়ম না মেনে যত্রতত্র ওভারটেক করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় রোড সাইন না থাকায় চালকেরা সামনে ঝুঁকিপূর্ণRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম পিপিএম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদRead More
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির র্যালি ও আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।Read More
কসবায় বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষে প্রকাশ্যে অ*স্ত্রের মহড়া, অ*স্ত্রধারীর ছবি ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সং*ঘ-র্ষের সময় প্রকাশ্যে আ*গ্নেয়া*স্ত্রের মহড়া দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কদমতলী মোড় ও পুরাতন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধা ও য়া-পাল্টা ধা ও য়া, ইটপাটকেল নি ক্ষেপ ও কক টেল বি স্ফো র ণের ঘটনা ঘটে। সং ঘ র্ষের সময় কালো হেলমেট পরা এক ব্যক্তিকে হাতে আ গ্নে য়া স্ত্র নিয়ে প্রতিপক্ষের দিকে তাক করতে দেখা যায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আ হতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন পুনবর্হালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখন্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্তিকরন ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কপথ ও রেলপথ অবরোধ করেছে বিক্ষোভকারীরা। আজ রবিবার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে ঢাকা- সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই দুটি রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের নিদিষ্ট সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সাথে বিক্ষোভকারীরা আখাউড়া আগরতলা সড়ক পথ অবরোধ করেছে এর ফলে ভারতগামী যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের যানRead More
কসবায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌরশহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মো. হোসেন মিয়া (৪০), মো. জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।Read More
তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। কূপ দুটি থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। এতে দেশের গ্যাস উৎপাদন বাড়ার পাশাপাশি আগামী ১০ বছরে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পের আওতায় প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাসRead More
আশুগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চার দিন পর মারা গেলেন ইখতারা
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০)।বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইখতারা আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর প্রায় এক বছর ধরে মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াRead More
হাইওয়ে পুলিশের নতুন প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান
হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কৃতী সন্তান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সদর দপ্তর থেকে হাইওয়ে পুলিশে বদলি ও পদায়ন করা হয়। মো. সায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই। তিনি বর্তমানে শহরের মধ্যপাড়া (বসাকপাড়া) এলাকার বাসিন্দা। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। গত ২৩ আগস্ট ২০২৬ সালে সরকার তাঁকে গ্রেড-২Read More
ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
রাজধানী ঢাকায় বসবাসরত আখাউড়াবাসীদের সংগঠন ‘ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতি’র ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর সংগঠনটির নতুন এই কমিটি গঠন করা হয়। গত ৪ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ্বব্যাংকের সাবেক কনসালট্যান্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বেলায়েত উদ্দিন সরকার ভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়Read More



















