October, 2026
সৌদিতে শিরচ্ছেদ হওয়া নজরুলের বাড়িতে সিরাজুল ইসলাম, মরদেহ ফেরাতে সহযোগিতার আশ্বাস
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম আবদুল বশিরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। সিরাজুল ইসলাম বলেন, জীবিকার তাগিদে বিদেশে যাওয়া একজন বাংলাদেশির এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারকে একা ফেলে রাখা যাবে না।Read More
কসবায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তিন দিন পর মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শিশুটির মা কসবা থানায় মামলাটি করেন। অভিযুক্ত ব্যক্তির নাম ইয়াসিন মিয়া। তিনি উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির জন্য সয়াবিন তেল কিনতে হাতুরাবাড়ী গ্রামের বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের দোকানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করাRead More
কসবায় ডেকোরেটর কর্মীর কাছে মিলল ৯ রাউন্ড গুলি, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা উপজেলায় একটি চার্জার ক্লিপ ও ৯ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক ডেকোরেটর কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাঁকে আটক করা হয়। শামিম ওই ইউনিয়নের বড়ঠোডা গ্রামের বাসিন্দা। কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করেন শামিম। কাজ শেষে বিকেলে তিনি ভারত সীমান্তবর্তী জয়নগর বাজারে যান। এ সময় তাঁর হাতে থাকা গুলি ও চার্জার ক্লিপ দেখতে পান ওই এলাকার বাসিন্দা এবং ছুটিতে বাড়িতে আসা চট্টগ্রামে আরআরএফে কর্মরত পুলিশ সদস্যRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭, চট্টগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডের রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দোকানের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় শাশুড়ি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইস্রাফিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রামের শিশু মিয়ার ছেলে। র্যাব জানায়, গ্রেপ্তারের পর ইস্রাফিলকে পরবর্তী আইনগতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ কিশোর পরিবারের জিম্মায়
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিতRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯, কারাগারে প্রেরণ
ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ২৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ২৪ অক্টোবর রাত পর্যন্ত সদর মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া পুলিশের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহভাজন ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ হাজার ৮৪০ পিস সন্দেহভাজন ভেজাল ইউনানী ওষুধ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. শাহাব উদ্দিন খান (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকার কাউতলীতে নাহার ভিলার সামনে অভিযান চালানো হয়। এ সময় শাহাব উদ্দিন খানের কাছ থেকে ৮ হাজার ৮৮০ পিস কফকুল (এজায) ও ৯৬০ পিস এইচপি তুলসী ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৫ হাজারRead More
বিজয়নগরে হত্যা মামলায় আ’লীগ সভাপতি দানা চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হত্যা মামলায় মো. দানা মিয়া ভূঁইয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৯ নম্বর চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দানা মিয়া ভূঁইয়া। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়াRead More
মামলা হলে প্রধান আসামি হতে চান রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে ওসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ এ তথ্য জানান। জাকির হোসেন শুভ বলেন, সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা হলে রুমিন ফারহানা তাকে এক নম্বর আসামি করতে বলেছেন। তিনি আরও জানান, ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছRead More
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ: নবীনগর পৌর যুবদল নেতাকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে পাঠানো নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠিয়েছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া। নোটিশেRead More



















