Main Menu

October, 2026

 

রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার অন্তর্গত পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল। এসব ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এRead More


সংযোগ সড়ক নেই, ৩ কোটি টাকার সেতু পড়ে আছে অকেজো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঝিঁকরা এলাকায় গুংগুর নদীর ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। সেতুর দুই পাশে ওঠানামার উপযোগী সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে নদী পারাপারে নিজেদের উদ্যোগে কাঠের সাঁকো তৈরি করেছেন তাঁরা। ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সাঁকো দিয়ে চলাচল করছেন কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ। কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ঝিঁকরা এলাকায় গুংগুর নদীর ওপর ৩২ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটির নির্মাণকাজ শুরুRead More


নরসিংদীতে বাসে তল্লাশি, ব্রাহ্মণবাড়িয়ার নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারেরRead More


কসবায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তিন দিন পর মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শিশুটির মা কসবা থানায় মামলাটি করেন। অভিযুক্ত ব্যক্তির নাম ইয়াসিন মিয়া। তিনি উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির জন্য সয়াবিন তেল কিনতে হাতুরাবাড়ী গ্রামের বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের দোকানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া মোবাইল উদ্ধারে গিয়ে মিলল ২৪টি চোরাই ফোন, গ্রেপ্তার নারী

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি যাওয়া ফোন উদ্ধারে তদন্ত করতে গিয়ে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগে আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে ২৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলেয়া ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফোনটি উদ্ধারে তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় সেটিরRead More


নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শিগগিরই যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। নদীতীরবর্তী কৃষিজমি ও নতুন চর রক্ষায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের কারণে অন্তত তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা নদীরক্ষা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন কমিটির সদস্য ও সাংবাদিক পীযুষ কান্তি আচার্য। দৈনিক আগামীর সময়-এ প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনের সূত্র ধরে তিনি বিষয়টি সভার নজরে আনেন। এ সময় জেলা প্রশাসক জানান,Read More


মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নাসিরনগরের ৬ নারীসহ ৭জন গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে রোগীর ছদ্মবেশে ভিড় সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছিলেন। এ সময় ১০ থেকে ১১ জন নারী লাইনেRead More


নারায়ণগঞ্জে বাঞ্ছারামপুরের ফারজানার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে ফতুল্লা মডেল থানার ভূইগড় কবরস্থান সড়কের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুসুল্লিবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তাঁর স্বামী নাজমুল কুমিল্লার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ফারজানার শয়নকক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতেRead More


ফরিদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে সৌদিতে শিরচ্ছেদ হওয়া নজরুলের পরিবারকে ১ লাখ টাকা দিলেন সাবেক চেয়ারম্যান শাহীন

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলামের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহীন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে সহায়তার অর্থ তুলে দেন শাহীন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নজরুলের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। সৈয়দ শাহিনুজ্জামান শাহীন বলেন, সৌদি আরবে নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। পরিবারের কঠিন সময়ে তাঁদের প্রতি সমবেদনাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাবেদ রহীম বীজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমীন শাহীন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দRead More


This site is protected by wp-copyrightpro.com