Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাবেদ রহীম বীজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমীন শাহীন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ আকরাম, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ্র সরকার, জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান মিয়া এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকেরা।
প্রধান অতিথির বক্তব্যে নাদিয়া পাঠান পাপন বলেন, নানা ঘাত-প্রতিঘাত ও বাধা-বিপত্তি উপেক্ষা করে নয়া দিগন্ত পেশাদারত্ব বজায় রেখে দেশের জন্য সাহসী ভূমিকা রেখেছে। গণতন্ত্র ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে পত্রিকাটি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নয়া দিগন্তের পাশাপাশি দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধসহ অতীতে গণমাধ্যমের ওপর বিভিন্ন বিধিনিষেধ ও প্রতিবন্ধকতার বিষয়েও আলোচনা হয়। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নির্ভয়ে সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়া মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. খোকন মিয়া।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নয়া দিগন্তের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি আফসার নিয়াজ পত্রিকাটির ‘রাষ্ট্রনায়ক’ শীর্ষক বিশেষ ম্যাগাজিন প্রধান অতিথি নাদিয়া পাঠান পাপনের হাতে তুলে দেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares