Tuesday, September 22nd, 2026
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন ওসি খাইরুল আলম
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলম। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সদর মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়। অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া ডিএসবিতে (জেলা বিশেষ শাখা) কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। আদেশে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই আদেশে সদর মডেল থানার বর্তমান ওসি মো. শহিদুল ইসলামকেRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির আদেশ দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে। আদেশে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সদর মডেল থানার নতুন অফিসারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হকারদের বাধায় উচ্ছেদ অভিযান পন্ড, ফিরে গেল পৌরসভার কর্মীরা
ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম কোর্ট রোড (শহীদ পুল সড়ক) এলাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পরিচালিত উচ্ছেদ অভিযান হকারদের বাধার মুখে স্থগিত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও পৌর প্রশাসন সূত্রে জানা যায়, কোর্ট রোডের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এর আগে সকাল ১০টার দিকে হকারদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে জানানো হয়েছিল বলে দাবি করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা মালামাল সরিয়ে না নেওয়ায় দুপুরে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যায় পৌরসভার লোকজন।Read More
নবীনগরে পুলিশের পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইয়ে বাধা দেওয়ায় খান সাহেব (শুক্কু মিয়ার ছেলে) নামে এক ব্যক্তিকে ধারালো কাঁচি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার পদ্মপাড়া রোডের আদালতের ত্রিমুখী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত খান সাহেব উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহেবনগর পশ্চিমপাড়ার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খান সাহেব তাঁর ভাইয়ের বাসা থেকে সাড়ে সাত লাখ টাকাRead More
নবীনগরে আওয়ামী লীগ নেতা লিল মিয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার উপদেষ্টা হিসেবে পরিচিত হাজী লিল মিয়া সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নবীনগর সদরের আহমেদ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, লিল মিয়া সর্দারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া লিল মিয়া সর্দারের পরিবারের সদস্যরাRead More
নাসিরনগরে কাশবন থেকে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার
জেলার নাসিরনগর উপজেলার সদর এলাকার কলেজ মোড় সংলগ্ন কাশবন থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজ মোড় এলাকার কাশবনের ভেতরে প্যান্ট-শার্ট পরিহিত এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল ঘিরে রাখে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহRead More
বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোর শাকিলের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া-ত্রিপুরা সীমান্তের সানমুড়া এলাকার ২০২২-৯এস সীমান্ত পিলার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর পূর্বপাড়ার মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে শাকিল নিখোঁজ ছিলেন। তার বাবা মালু মিয়া জানান, শাকিল মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা জানান, সীমান্তের সানমুড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়েRead More
কসবায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে কসবা পৌরশহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও আশপাশের পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংস করতে ময়লায় ব্লিচিং পাউডার ছিটানো হয়। এ সময় বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়। আয়োজকরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
সীমান্তের শূন্যরেখার মরদেহটি বাংলাদেশী কিশোর শাকিলের, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়। নিহত শাকিল আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল এবং শুক্রবার থেকে নিখোঁজ ছিল। শনিবার রাতে সীমান্তের ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তারা মরদেহটিRead More
স্ত্রীকে ঘরে তোলার আগেই মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
বিয়ের মাত্র দেড় মাস পর নববধূকে ঘরে তোলার স্বপ্ন ছিল ২৩ বছর বয়সী রাজমিস্ত্রি হাসানুর রহমানের। নির্মাণকাজ শেষে নিজ বাড়ি কুড়িগ্রামে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করারও প্রস্তুতি চলছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দামচাইল গ্রামের পল্লী চিকিৎসক সজিবRead More



















