Main Menu

নবীনগরে আওয়ামী লীগ নেতা লিল মিয়া গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার উপদেষ্টা হিসেবে পরিচিত হাজী লিল মিয়া সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নবীনগর সদরের আহমেদ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, লিল মিয়া সর্দারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া লিল মিয়া সর্দারের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, গত ১৭ বছরে আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ বা মিছিলে তাকে অংশ
নিতে দেখা যায়নি।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares