Main Menu

Tuesday, August 4th, 2026

 

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে

সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০১৩ সালের শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন এবং গত জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেনRead More


বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত

বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এই ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) এর বার্ষিক ওরস শুরু হয়। ওরসে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে জেনারেটরের বিদ্যুৎ বিলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-জনতার সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতা’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, এ. মোনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। বক্তারাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় গানে গানে জুলাই স্মরণ

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাঁথা, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘গানে গানে জুলাই’। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় জেলা প্রশাসন ও ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে স্থানীয় শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও অংশ নেন ।এতে পরিবেশিত হয়- দেশাত্মবোধক, প্রেরণাদায়ী ও চেতনা জাগানিয়া মোট ১৩টি গান। এর মধ্যে রয়েছে – ‘ধন ধান্যে পুষ্পেRead More


আখাউড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে ভাঙচুর

আখাউড়া পৌরসভার পূর্ব মসজিদপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২ আগস্ট) মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কুরবান নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সিহাব নামে এক যুবকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে পরদিন স্থানীয় কয়েকজন যুবক অভিযুক্তদের সতর্ক করতে এলাকায় যান। অভিযোগ রয়েছে, এর জের ধরে সোমবার দুপুরে ৩০ থেকে ৩৫ জন যুবকের একটি দল পূর্ব মসজিদপাড়ার কয়েকটি বাড়িতে প্রবেশRead More


ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষককে মাউশির শোকজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৩ আগস্ট) মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহম্মেদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। শোকজপ্রাপ্ত শিক্ষক হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব (ইনডেক্স: N1134733)। মাউশির আদেশে বলা হয়, সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মো. আবু তালেবের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তার এRead More


আশুগঞ্জ টোলপ্লাজায় ভারতীয় কাতান শাড়িসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার আটক এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার (২ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাRead More


সরাইলে টিভিতে খেলা দেখার কথা বলে বের হয়ে নিখোঁজ: সকালে যৌনাঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মজিবুর রহমান (৫৭) নামে এক ব্যক্তিকে পুরুষাঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের দাবি, তার অবস্থা সংকটাপন্ন। সোমবার (৩ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের জরু মিয়ার বাড়ির রান্নাঘর থেকে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত মজিবুর রহমান রাজাপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২ আগস্ট) রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে টেলিভিশনে খেলা দেখার কথা বলে বাড়ি থেকেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় নারী-পুরুষ ও বৃদ্ধসহ তিনজনের আত্মহত্যা

  ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক ঘটনায় পারিবারিক কলহ ও অভিমানের জেরে নারী-পুরুষ ও এক বৃদ্ধসহ তিনজন আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, নবীনগরের রুমা আক্তার (৩৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বজলু মিয়া (৬৫) এবং পৌরসভার শেরপুর এলাকার মানিক মিয়া (৫০)। সোমবার (৩ আগস্ট) বিকালে ময়নাতদন্ত শেষে দু’জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলেদের সঙ্গে অভিমান করে রুমা আক্তার (৩৫) নামের এক নারী চালের পোঁকা মারার কীটনাশক ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। নিহত রুমা আক্তার উপজেলারRead More


This site is protected by wp-copyrightpro.com