Main Menu

আখাউড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে ভাঙচুর

[Web-Dorado_Zoom]
আখাউড়া পৌরসভার পূর্ব মসজিদপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২ আগস্ট) মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কুরবান নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সিহাব নামে এক যুবকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে পরদিন স্থানীয় কয়েকজন যুবক অভিযুক্তদের সতর্ক করতে এলাকায় যান।
অভিযোগ রয়েছে, এর জের ধরে সোমবার দুপুরে ৩০ থেকে ৩৫ জন যুবকের একটি দল পূর্ব মসজিদপাড়ার কয়েকটি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত হৃদয় মিয়া (৪০) ও তানজিনা (৩৩)-এর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হৃদয় মিয়ার একটি টিনশেড ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভাঙচুরের ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার অভিযোগ এবং ভাঙচুর—উভয় বিষয়েই তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares