Friday, July 31st, 2026
মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটা
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি মুমিনুল হক মুমিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়াRead More
সরাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ব্যবস্থা নিতে মাউশির নির্দেশ
সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মসহ সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও শুনানিতে প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক-২ শাখার শিক্ষা কর্মকর্তা মওদুদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, প্রধান শিক্ষককে সাময়িক বা চূড়ান্ত বরখাস্ত করার এখতিয়ার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিদ্যালয় পরিচালনা নিশ্চিত করতে বলাRead More
কসবায় জলাশয় ভরাটের দায়ে তিনজনকে আড়াই লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যক্তিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের পেছনে একটি ডোবা ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযানে মো. টিটু মিয়া (৩৫) ও রথিন রায় (৩২) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ডোবা ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ২৫টিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ৯০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মধ্যে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর মহল্লায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ৪২০ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি এমএস ও প্লাস্টিক হোজ গ্যাস পাইপ উচ্ছেদ, ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমেRead More
২০ দিনে ৯১৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছালেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম
পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে দেশের সর্বদক্ষিণের টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়া পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির। বৃহস্পতিবার (৩০ জুলাই) তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হয় তার ২০ দিনের এই ব্যতিক্রমী পদযাত্রা। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে গত ১০ জুলাই টেকনাফের শাপলা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন ২৬ বছর বয়সী ফাহিম। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ফাহিম বর্তমানে শিক্ষকতা করছেন। পাশাপাশি তিনি সামাজিক সংগঠন ‘সোনালী সকাল’-এর সভাপতি হিসেবে দায়িত্বRead More
আখাউড়ায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাজী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ১ নম্বর রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত গাজী মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশন স্টেশন অতিক্রম করার সময় গাজী মিয়া রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে থানা পুলিশকে জানানোRead More



















