Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ৯০ হাজার টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মধ্যে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর মহল্লায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ৪২০ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি এমএস ও প্লাস্টিক হোজ গ্যাস পাইপ উচ্ছেদ, ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে ৩০০ মিটার অবৈধ পাইপলাইন অকার্যকর করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) শফিকুল হক।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় সুযোগ নিয়ে একটি অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে আবাসিক গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে উত্তর সুহিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই অসাধু চক্র আবার নতুন করে সংযোগ দিয়ে দেয়। ফলে পুরোপুরি অবৈধ সংযোগ বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। তবে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বাখরাবাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares