Main Menu

Friday, July 31st, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে: এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ রয়েছে। এই কলেজেই যদি অনার্সের সাবজেক্টগুলো বাড়ানো যায় ও মাস্টার্সের ব্যবস্থা করা যায়, তাহলে জেলার মেয়েদের জন্য উচ্চশিক্ষার একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে। মঙ্গলবার সকালে কলেজটির নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলামRead More


সন্ধ্যার পর ছাত্ররা বাইরে থাকলে পুলিশ-ডিবির হাতে পড়বে- এমপি ও এসপির হুশিয়ারি

মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেছেন, সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সীমান্ত দিয়ে যাতে মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর আদর্শ সরকারিRead More


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার নারী চিকিৎসকের

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এমন করুণ মৃত্যু পরিবার, স্বজন, সহপাঠী ও চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. অদিতি সাহা অনন্যার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা। অদিতি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনাইটেড স্টেটসRead More


তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সৌজন্য উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে মোট ৬২০ পিস আনারস বাংলাদেশে পৌঁছায়। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনস্যুলার পঙ্কজ জ্যোতি দাস এই উপহার গ্রহণ করেন। শূন্যরেখায় আয়োজিত উপহার হস্তান্তর অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কনসালটেন্ট ড. রাজীব ঘোষ উপস্থিত ছিলেন। ড. রাজীব ঘোষ বলেন, ‘কিউ জাতেরRead More


নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে কৃষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র নাসিরনগরের বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল। এ নিয়ে এলাকায় নানা অভিযোগও ছিল। বুধবার ফুলপুর গ্রামে গিয়ে নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দেন মো. রাব্বি (২৪)। তার আচরণ সন্দেহজনক মনেRead More


আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করা হলেও তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। বুধবার (২৯ জুলাই) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া রেলওয়ে থানার অধীন কোড্ডা এলাকার আপ-রেললাইনের ২০৩/৭-৮ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একটি ট্রেন ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েRead More


আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ, বছরে সাশ্রয় হবে ২৫ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নতুন ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। ২০১৭ সালে উৎপাদন শুরু করা কেন্দ্রটি ২৫Read More


আখাউড়ায় তিন চাইনিজ রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, পুরোনো খাবার মজুত এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তিনটি চাইনিজ রেস্তোরাঁকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়কে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। এ সময় ভোজন বাড়ি চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং গ্রিন চিলি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজে অনিরাপদভাবে খাদ্য রাখাসহ পুরোনো খাবার মজুতেরRead More


ব্রাহ্মণবাড়িয়া নিউ মার্কেট এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৮ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট এলাকায় অনলাইনে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেট এলাকার শফিক প্লাজার চতুর্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯ এর একটি দল। র‍্যাব জানায়, অভিযানের সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিকRead More


রেজিস্ট্রেশনবিহীন নার্স, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-ব্রাহ্মণবাড়িয়ায় নাজ মেডিকেল সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত নাজ মেডিকেল সেন্টার ও জেনারেল হাসপাতাল-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী হাসপাতালটি পরিদর্শন করেন। অভিযানকালে দেখা যায়, হাসপাতালটিতে রেজিস্ট্রেশনবিহীন নার্স দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম এবং লাইসেন্সে অনুমোদিত বেডসংখ্যার প্রায় দ্বিগুণ বেড স্থাপন করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ভোক্তাRead More


This site is protected by wp-copyrightpro.com