Main Menu

নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে কৃষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র নাসিরনগরের বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল। এ নিয়ে এলাকায় নানা অভিযোগও ছিল।
বুধবার ফুলপুর গ্রামে গিয়ে নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দেন মো. রাব্বি (২৪)। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভূয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছেন বলে নিশ্চিত হলে গ্রামবাসী তাকে আটক করে উপজেলা কৃষি অফিসে নিয়ে যান।
আটক রাব্বির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, রাব্বি কৃষকদের ধান, বীজ, সার ও বিভিন্ন কৃষি পণ্য দেওয়ার আশ্বাস দিয়ে অফিস ফি বাবদ ৩০০ টাকা এবং কৃষি যন্ত্র (মোটর) দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করতেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কৃষকদের এ ধরনের প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares