Main Menu

তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

[Web-Dorado_Zoom]
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সৌজন্য উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে মোট ৬২০ পিস আনারস বাংলাদেশে পৌঁছায়।
চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনস্যুলার পঙ্কজ জ্যোতি দাস এই উপহার গ্রহণ করেন।
শূন্যরেখায় আয়োজিত উপহার হস্তান্তর অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কনসালটেন্ট ড. রাজীব ঘোষ উপস্থিত ছিলেন।
ড. রাজীব ঘোষ বলেন, ‘কিউ জাতের আনারস আকারে বড় ও রসালো। এই সৌজন্য উপহারের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।’ অপূর্ব রায় বলেন, ‘পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর জন্যই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়েছে।’
এর আগে গত ৩০ জুন একই স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ৬০০ কেজি আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন তারেক রহমান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares