মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটা
[Web-Dorado_Zoom]
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি মুমিনুল হক মুমিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন গত ১৫ বছরে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও জনস্বার্থে সংবাদ পরিবেশন এবং দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় বক্তারা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তিতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে ১৫ বছর পূর্তি উপলক্ষে অতিথিরা কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।
« সরাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ব্যবস্থা নিতে মাউশির নির্দেশ (Previous News)
(Next News) রেজিস্ট্রেশনবিহীন নার্স, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-ব্রাহ্মণবাড়িয়ায় নাজ মেডিকেল সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা »



















