Main Menu

আখাউড়ায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাজী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ১ নম্বর রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত গাজী মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশন স্টেশন অতিক্রম করার সময় গাজী মিয়া রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে নিহতের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares