Main Menu

Friday, July 24th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি

মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের গোকর্ণঘাট বাজার, তিতাস নদীর ঘাট এলাকা, স্থানীয় জেলেপল্লি এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ আহরণ থেকে বিরত থাকা, নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব মাছ চাষ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যRead More


সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গত মঙ্গলবার মুক্তি পান। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আদালতের জামিনের আদেশের ভিত্তিতে শিউলি আজাদ কারাগার থেকে মুক্তি পান। শিউলি আজাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী। ২০২৪ সালের ৬ অক্টোবর রাতেRead More


স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা: আখাউড়ার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা নিজের স্বামীর মোবাইল নম্বরে নেওয়ার অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেয় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। অভিযুক্ত আয়েশা আক্তার আগে উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মিনারকুটে এন আই ভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা শিক্ষা অফিস তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধেRead More


নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরে নিজ বাড়ির সামনে থেকে শিবলী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি নাসিরনগর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি শিবলী চৌধুরী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনি এলাকায় ফিরেছেন—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারRead More


১৩ দিনে ৪৫০ কিলোমিটার হেঁটে টাঙ্গাইলে পৌঁছেছেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম

‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রায় বের হওয়া ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির (২৫) ১৩ দিনে প্রায় ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে টাঙ্গাইলে পৌঁছেছেন। ফাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে। তিনি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন **সোনালী সকাল**-এর সভাপতি এবং একটি বেসরকারি কলেজের শিক্ষক। পরিবেশ সংরক্ষণ, হাঁটার অভ্যাস গড়ে তোলা এবং জ্বালানির ব্যবহার কমানোর বার্তা ছড়িয়ে দিতেই তিনি প্রায় এক হাজার কিলোমিটারের এই পদযাত্রা শুরু করেন। গত ১০ জুলাই কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করে তিনি উখিয়া, চকরিয়া, কেরানীহাট, পতেঙ্গা, সীতাকুণ্ড, ফেনীর মহিপাল, কুমিল্লা, দাউদকান্দি,Read More


This site is protected by wp-copyrightpro.com