নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরে নিজ বাড়ির সামনে থেকে শিবলী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি নাসিরনগর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি শিবলী চৌধুরী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনি এলাকায় ফিরেছেন—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল শিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবলী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
« ১৩ দিনে ৪৫০ কিলোমিটার হেঁটে টাঙ্গাইলে পৌঁছেছেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম (Previous News)



















