Sunday, July 12th, 2026
হিন্দু নারীকে তিনদিন আটকে রেখে ধ-র্ষণের অভিযোগ, থানায় মামলা
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক হিন্দু নারীকে (১৮) অপহরণ করে তিনদিন আটকে রেখে ধ-র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় অপহরণ ও ধ-র্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত ইমন মিয়া (২৪) উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ড্রেজার রফিকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ, স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ৮ জুলাই সকালে পাশ্ববর্তী বাজারে যাওয়ার পর ওই নারী নিখোঁজ হন। পরে তার বাবা নবীনগর থানায় একটি সাধারণRead More
এআই দিয়ে ছবি বানিয়ে বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে কুমিরের গুজব
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কুমির দেখা গেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে গুজব সৃষ্টি করা হয়েছে। তবে ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন অধিকাংশ নেটিজেন। ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে লেখা হয়, *”ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার প্রিয় বিশনন্দীবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ বিশনন্দী ফেরিঘাটে কুমির দেখা গেছে। সবাই সাবধানে থাকবেন, এখন কেউ পানিতে নামবেন না।”* পোস্টটির সঙ্গে একটি কুমিরের ছবি যুক্ত করা হয়। তবে ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিতে গুগলের এআইRead More
বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুলের অবদান অনস্বীকার্য: ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁদের অবদান অনস্বীকার্য। তাই নতুন প্রজন্মের কাছে তাঁদের সাহিত্য, দর্শন ও আদর্শ তুলে ধরতে হবে। শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রবর্তক একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবর্তক একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এবং সিফাত নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ তানিয়া আহমেদ, সাংবাদিক ইউনিয়নRead More
ক্ষতিগ্রস্ত মহেশ রোড পরিদর্শনে এমপি আব্দুল মান্নান, দ্রুত সংস্কারের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ মহেশ রোডের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। শনিবার (১১ জুলাই) সকালে তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে মহেশ রোডের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কারকাজ নিশ্চিত করতেই তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন। এমপি আব্দুল মান্নান আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কারকাজRead More
ব্যবসায়িক বিরোধে এনামুল হক হত্যা: ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচংয়ে ব্যবসায়িক বিরোধের জেরে এনামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-২ শ্রীমঙ্গল, মৌলভীবাজারের যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং থানার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. কামালকে (৪০) গ্রেপ্তার করে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত আবু জাফরের ছেলে। র্যাব জানায়, নিহত এনামুল হক (২৯) কুমিল্লা কোতোয়ালি থানার উত্তর মাঝিগাছা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি অভিযুক্তদের সঙ্গে যৌথভাবেRead More
বিজয়নগরের চান্দুরা থেকে ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক সরাইলের ধরন্তীতে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ডাকাতির শিকার হওয়া ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই একটি ট্রাক পুলিশের ধাওয়ার মুখে উদ্ধার হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোররাতে সরাইল উপজেলার ধরন্তী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিভিন্ন আলামত এবং ডাকাতদের জিম্মি করে রাখা ট্রাকের চালক ও হেলপারকেও উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের সদস্যরা অন্ধকারে পালিয়ে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গভীর রাতে কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় টহলরত পুলিশ একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে জানতে পারে, বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকা থেকে একটি গরুভর্তি ট্রাক ডাকাতিRead More



















