Main Menu

ক্ষতিগ্রস্ত মহেশ রোড পরিদর্শনে এমপি আব্দুল মান্নান, দ্রুত সংস্কারের নির্দেশ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ মহেশ রোডের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
শনিবার (১১ জুলাই) সকালে তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে মহেশ রোডের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কারকাজ নিশ্চিত করতেই তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন।
এমপি আব্দুল মান্নান আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হলে যান চলাচল স্বাভাবিক হবে। এতে নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares