Monday, June 29th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২২) নামে এক সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ সদর উপজেলার বামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা। তিনি জামাল মিয়ার ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের সঙ্গে সেখানে যান আব্দুল্লাহ। অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইনRead More
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগী আহত হয়েছেন। কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে একটি ট্রাক চারগাছের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকাRead More
আখাউড়ায় ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, অতিষ্ঠ গ্রাহকরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তীব্র গরমের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত মিলিয়ে অন্তত ৮ থেকে ১০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। কয়েক দিন ধরে এমন পরিস্থিতি চলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও কাজ ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। পৌর শহরের দেবগ্রাম এলাকার বাসিন্দা মো. বাছির মিয়া বলেন, “গত কয়েক দিন ধরে সকাল,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা মডেল মসজিদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা স্বাস্থ্য ও পরিবেশ বিভাগ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ। সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনী। বক্তারা বলেন, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন সমাজRead More
৪ ঘণ্টা পর থেমেছে সরাইলের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, পুলিশসহ আহত ৩০
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত ৮টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এই সংঘর্ষ চলে। নিহত ব্যক্তির নাম হাদিস মিয়া। তিনি সরাইলের ধর্মতীর্থ চাকসার এলাকার সামসু মিয়ার ছেলে। খবর পেয়ে সরাইল থানা ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইলের সূর্যকান্দি গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেন পাঁচ লাখ টাকার চটা-পাটি (বিলেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মাইশা আক্তার (১৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। মাইশা জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিমপাড়া এলাকার মো. আশরাফুল মিয়ার স্ত্রী। সে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাইশাকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি মডার্ন এক্সরে ও প্যাথলজি ক্লিনিকে আনা হয়। সেখানে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পি বি রায় সুপ্রিয়ের কাছে চিকিৎসা নেওয়া হয়। এ সময় তিনি চিকিৎসার ব্যবস্থাপত্র দেন। ব্যবস্থাপত্রে তিনি ট্রাইজোনRead More
সরাইলে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সংঘর্ষ, পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের লোকজনের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় মো. হাদিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। কালিকচ্ছ বাজারের বিভিন্ন দোকানে লুটপাটও চলছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কালিকচ্ছ বাজারে দুই পক্ষের মধ্যেRead More
সরাইলে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪, মাদক ও ইঁদুর মারার বিষ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) থেকে আজ রবিবার (২৮ জুন) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা, দুই মাদক ব্যবসায়ী এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জলিল মিয়া (৬২) একটি চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া শরিফপুর (মুন্সিবাড়ী) এলাকা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ইঁদুর মারার বিষেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ পৌরতলা এলাকায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা মারার কীটনাশক সেবন করে অন্তর মিয়া (২১) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। রোববার (২৮ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে সদর মডেল থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার (২৭ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অন্তর মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর মাইজহাটি এলাকার কামাল মিয়ার ছেলে। তিনি বাবার দ্বিতীয় স্ত্রী আসমার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৌরতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্তর দীর্ঘদিন ধরে মাদকাসক্তRead More
এবার ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ পাড়া থেকে চলন্ত পারাবতে পাথর নিক্ষেপ, যুবক গুরুতর আহত
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে সিলেট থেকে ঢাকাগামী **পারাবত এক্সপ্রেস** ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আজাদ সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে বসেছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা ভেদ করে এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা তাকে প্রাথমিকভাবেRead More



















